1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

দুর্বৃত্তদের গুলিতে খুবি শিক্ষার্থী নিহত

  • আপডেট টাইম : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৯৭ বার

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার (২৪ জানুয়ারী) রাত ৮ টা ৩০ মিনিটে খুলনা শহরের প্রান কেন্দ্র শীববাড়ির পাশে তেতুলতলা মোড়ে প্রকাশ্যে গুলি করে “অর্নব কুমার সরকার” নামে শিক্ষার্থীকে। স্থানীয়রা তাকে খুলনা সিটি মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

অর্ণব খুলনা নগরীর বসুপাড়া এলাকার বাসিন্দা নিতিশ কুমার সরকারের ছেলে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) শিক্ষার্থী ছিলেন, রোল নং ২৩০৩১৭।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনের মো. এহসান হাবিব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, ‘রাত সোয়া ৯টার দিকে তেঁতুলতলা মোড় এলাকায় দুর্বৃত্তরা অর্ণবকে লক্ষ্য করে গুলি করেন। তার মাথায় গুলিবিদ্ধ হয়।’

স্থানীয় আরেকজন জানায়, রাত সাড়ে ৮টার দিকে অর্নব ময়লাপোতা থেকে মোটরসাইকেলযোগে শিববাড়ি যাচ্ছিল। এসময় অন্য একটি মোটরসাইকেল বহর থেকে গুলি করা হয়। গুলিবিদ্ধ হয়ে অর্নব মোটরসাইকেল থেকে পড়ে যায়। দ্রুত উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews