1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

ইংলিশ ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের কিউবা মিচেল

  • আপডেট টাইম : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩ বার

ইংল্যান্ডের সপ্তম স্তরের ক্লাব গ্লুষ্টা সিটিতে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার কিউবা মিচেল। মৌসুমের বাকি সময় ক্লাবটিতে থাকবেন ২০ বছর বয়সী এই ফুটবলার। এই দলবদলকে নিজের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন সান্ডারল্যান্ড ও বার্মিংহাম সিটির বয়সভিত্তিক দলে বেড়ে ওঠা কিউবা মিচেল। গ্লুস্টার সিটিকে দেওয়া সাক্ষাৎকারে কিউবা বলেন, ‘সবকিছু চূড়ান্ত হওয়ায় ভীষণ খুশি।

মাঠে নেমে নিজের সামর্থ্য দেখাতে চাই এবং দল যেভাবে ভালো করছে, তাতে অবদান রাখতে চাই।’ বাংলাদেশ থেকে ফেরার পরপরই এই সুযোগ আসে বলে জানান কিউবা, ‘ফেরার পর আমার এজেন্ট বিষয়টি জানায়। দলটির পরিকল্পনা ও পারফরম্যান্স আমাকে আকৃষ্ট করেছে। সামনে এগিয়ে যাওয়ার জন্য মুখিয়ে আছি।

জামাইকান বাবা ও বাংলাদেশি মায়ের সন্তান কিউবা গত নভেম্বরে নেপালের বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেক করেন। পরে ভারতের বিপক্ষে ২২ বছর পর ঐতিহাসিক জয়ের দলেও ছিলেন এই তরুণ। কিউবা এমন সময়ে গ্লুস্টার সিটিতে যোগ দিয়েছেন যখন ক্লাবটি সরাসরি প্রমোশনের দৌড়ে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। ৩১ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা গ্লুস্টার সিটির মূল লক্ষ্য এখন টেবিলের শীর্ষে থাকা দলের সঙ্গে ব্যবধান কমিয়ে শিরোপা জেতা অথবা অন্তত প্লে-অফ নিশ্চিত করে ওপরের স্তরে উঠে যাওয়া।

উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে তিন বছরের চুক্তিতে বসুন্ধরা কিংসে যোগ দিয়েছিলেন কিউবা। গত ৩ জানুয়ারি পারস্পরিক সমঝোতায় চুক্তি বাতিল করে ইংল্যান্ডে ফিরে যান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews