1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের নতুন কার্যালয়ের উদ্বোধন

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৭ বার

মো: বিলাল উদ্দিন, স্টাফ রিপোর্টার, সিলেট: উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কার্যালয়ের উদ্বোধন সম্পন্ন হয়েছে। আজ বাদ জুমআ দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যালয়ের কার্যক্রম শুরু হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুলেমান সিদ্দিকী ও নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মোঃ বিলাল উদ্দিন। উদ্ভোদনী অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন পাঠ করেন গোয়াইনঘাট থানা মসজিদের ইমাম এবং স্বাগত বক্তব্য রাখেন গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের নির্বাহী সদস্য হাবিব আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রতন কুমার অধিকারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, গোয়াইনঘাট উপজেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালিক, বর্তমান সভাপতি মঞ্জুর আহমদ, অফিসার ইনচার্জ গোয়াইনঘাট থানার প্রতিনিধি উত্তম, বাজার পরিচালনা কমিটির সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক হিফজুর রহমান বাবুল, গোয়াইনঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আমীর উদ্দিন, প্রবাসী কমিউনিটি নেতা এম জে কাওসার, রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি নোমান আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউর রহমান সুজন, নৌ পরিবহন শ্রমিক কমিটির সভাপতি আলীম উদ্দিনসহ অনলাইন প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “সাংবাদিকরা প্রশাসনের শুভাকাঙ্ক্ষী। আমরা তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করে সত্য প্রতিষ্ঠায় কাজ করবো।” তিনি বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও অনুসন্ধানী সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন এবং নতুন কার্যালয়ের সার্বিক সফলতা কামনা করেন। সভাপতির বক্তব্যে মোঃ বিলাল উদ্দিন বলেন, গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাব সত্য ও ন্যায়ের পক্ষে থেকে কাজ করবে এবং এলাকার সমস্যা-সম্ভাবনা ও উন্নয়ন চিত্র গণমাধ্যমে তুলে ধরবে। তিনি সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে পেশাগত মানোন্নয়নে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন গোয়াইনঘাট থানা মসজিদের ইমাম। বক্তারা আশা প্রকাশ করেন, গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাব স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কার্যক্রম তুলে ধরে গণমানুষের কণ্ঠস্বর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews