1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

আসছে নতুন আইফোন মডেল ‘১৭ই’

  • আপডেট টাইম : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭০ বার

২০২৬ এর প্রথম প্রান্তিকে সাশ্রয়ী মূল্যের আইফোন মডেল ‘১৭ই’ বাজারে আনবে অ্যাপল। এতে থাকবে ম্যাগসেফ চার্জিং ফিচার ও অ্যাপল এ১৯ প্রসেসর। ব্লুমবার্গের মার্ক গার্মেনের মতে, আইফোন ১৭ই মার্চের প্রথম সপ্তাহেই বাজারে আসতে পারে। বর্তমান বাজেটে আইফোন ১৬ই নিয়ে ব্যবহারকারীদের মূল আপত্তি ছিল ম্যাগসেফ ফিচার না থাকা, সেটি এবার পূরণ হতে যাচ্ছে। এতে ব্যবহৃত হবে অ্যাপলের নিজস্ব সেলুলার ও ওয়্যারলেস চিপ। এর দাম হবে ৫৯৯ মার্কিন ডলার। গত বছরের শেষভাগেই জানা গিয়েছিল আইফোন ১৭ই-তে ডায়নামিক আইল্যান্ড ফিচার থাকবে। নতুন আইফোনের পাশাপাশি নতুন আইপ্যাড ও আইপ্যাড এয়ারও বাজারে আসবে শিগগিরই। ডিজাইনে খুব বেশি পরিবর্তন আনা না হলেও এগুলোতে থাকবে সর্বশেষ প্রযুক্তির চিপ। এ ছাড়াও এ বছরের আইপ্যাড মিনি মডেলে প্রথমবারের মতো ব্যবহৃত হবে ওলেড ডিসপ্লে। চলমান র‌্যাম ও ন্যান্ড সংকটের প্রভাবে আইপ্যাডের দাম বাড়বে কি না সেটি জানা যায়নি। তবে রিপোর্টের শেষে গার্মেন লিখেছেন, যাঁরা আইপ্যাড কেনার পরিকল্পনা করছেন তাঁরা নতুন মডেলের জন্য অপেক্ষা করুন, ভালো কিছুই আসছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews