1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ির পাইন্দংয়ে অবৈধভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মানবাধিকার শান্তি পদক পেলেন আব্দুল্লাহ আল মামুন। চৌদ্দগ্রামে জামায়াত নেতার প্রভাব খাঁটিয়ে নিরীহ ব্যক্তির জায়গা জবর দখলের চেষ্টা! ফটিকছড়িতে চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ২ রাজনীতি মানুষের সার্বিক জীবন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন! মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে! ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করাই আমার লক্ষ্য চৌদ্দগ্রামে মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার চৌদ্দগ্রামের ব্যাপক উন্নয়নমূলক কাজ অনুমোদনের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন কামরুল হুদা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহজ ও মুখরোচক রেসিপি ওটসের হালিম

  • আপডেট টাইম : রবিবার, ১ মার্চ, ২০২৬

অনেকেই রোজায় ভাজাপোড়া না খেয়ে খানিকটা স্বাস্থ্যকর উপায়ে ইফতার করতে চান। তাদের জন্য ওটসের হালিম হতে পারে একটি সহজ ও মুখরোচক রেসিপি। এতে ডায়েটও হবে আবার স্বাদও বজায় থাকবে। চলুন জানা যাক, কীভাবে বানাবেন ওটসের হালিম।

উপকরণ

ওটস ১ কাপ, মসুর ডাল ২ টেবিল চামচ, মুগ ডাল ২ টেবিল চামচ, মুরগির মাংস হাড়সহ ছোট করে কাটা ২ কাপ, মিহি কুচি করা বড় পেঁয়াজ ২টি, হলুদ দেড় চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, জিরাগুঁড়া ১ চা-চামচ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ১ চা-চামচ, গরম মসলাগুঁড়া ১ চা চামচ, পাঁচফোড়নগুঁড়া আধা চা-চামচ, আদাকুচি ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ৬-৭টি, কাঁচা মরিচকুচি ১ চা-চামচ, পুদিনাপাতাকুচি ১ টেবিল চামচ, লেবু ১টি

প্রণালি

প্রথমে গরম পানিতে ওটস ভিজিয়ে রেখে দিন। মসুর ডাল আর মুগ ডাল ধুয়ে ভালোভাবে সেদ্ধ করে নরম করে নিন। এই সেদ্ধ ডালের সঙ্গে ভেজানো ওটস মিশিয়ে দিন । এবার চুলায় একটি করাইয়ে তেল গরম করে ১ টেবিল চামচ পেঁয়াজকুচি সোনালি করে ভেজে এরপর হলুদ, মরিচ, আদা, রসুন, লবণ দিয়ে কষিয়ে মুরগির মাংস ভালো করে রান্না করে নিন । রান্না হয়ে এলে এতে সেদ্ধ করা ডাল ও ওটস এর মিশ্রণ দিয়ে ভালোভাবে নেড়ে প্রয়োজনমতো পানি ও লবণ দিয়ে দিন । এবার এতে ৬/৭টি কাঁচা মরিচ দিয়ে দিন। পানি শুকিয়ে এলে জিরাগুঁড়া, পাঁচফোড়নগুঁড়া ও গরম মসলাগুঁড়া দিয়ে দিন। ওটস দেওয়ায় হালিমে ঘনত্বটা বেরে যাবে একটু আঠালো হয়ে আসবে। এবার কিছু পেয়াজ বেরেস্তা করে নিন হালিমের উপরে দেয়ার জন্য।

এরপর পরিবেশণের সময় হালিমের উপর বেরেস্তা দিয়ে এবং ইচ্ছেমতো পুদিনা পাতা, আদাকুচি, লেবু দিয়ে দিন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews