1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পীরের ছেলে পীর—মানুষ কর্তৃক নির্বাচিত। আর নবীর ছেলে নবী—আল্লাহ কর্তৃক নির্বাচিত। মাওলানা জহিরুল ইসলাম ফারুকী। প্রিয় নেতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা চেয়েছেন মোঃ মোস্তাফিজুর রহমান। বিএনপি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল জনগণকে জাতীয়তাবাদী আদর্শে একত্রিত করা..কামরুল হুদা কুবিতে পর্দা উঠল আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা! কেশবপুরে টেন্ডার ছাড়াই স্কুলের সম্পদ বিক্রি, ইউএনওর কাছে লিখিত অভিযোগ মোবাইল জুয়ায় আসক্তি ও এর করুণ পরিণতি চৌদ্দগ্রামে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন সংরক্ষিত আসনের এমপি হীরা এবং কামরুল হুদা! মাদক জাতীয় নিরাপত্তার জন্য এক নীরব ঘাতক! বাংলাদেশের ওপর অর্থনৈতিক পরিবেশগত এবং প্রশাসনিক চাপ চরম আকার ধারণ করছে! চৌদ্দগ্রামে চিকিৎসা নিতে আসা ২ রোগীর স্বর্ণ ছিনতাই!

মারাত্মক ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

প্রথম দেখায় কলম মনে হলেও গত সোমবার ঢাকার কেরানীগঞ্জ থেকে ‘পেনগান’ নামে নতুন এক মারাত্মক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। দেখতে কলমের মতো এই কলমটি কাগজে লেখার জন্য নয়, এটি মূলত একটি ছদ্মবেশী আগ্নেয়াস্ত্র। অস্ত্রটির ভেতরে থাকে ছোট আকারের ফায়ারিং মেকানিজম। স্বল্প দূরত্বে গুলি ছুড়তে ব্যবহূত হয় অস্ত্রটি।

পেনগান (Pen gun) অবিকল স্টিলের কলমের মতো ছোট, ছদ্মবেশী আগ্নেয়াস্ত্র। একটি মোচড় বা পুশ-বাটন চেপে .২২ ক্যালিবারের মতো ছোট কিন্তু মারাত্মক বুলেট ফায়ার করা যায়। এটি সাধারণত একক শট (single-shot) বিশিষ্ট মারণাস্ত্র, যা অপরাধ জগতে নতুন আতঙ্ক সৃষ্টি করেছে।

‘পেনগান’ নামক এই মারাত্মক আগ্নেয়াস্ত্র সহজে বহন যোগ্য। কারণ অস্ত্রটি শরীরে বা যে কোনো স্থানে লুকিয়ে রাখা যায়। আকারে ছোট হওয়ায় এটি সহজেই পকেট বা ব্যাগে রাখা যায় এবং তল্লাশির সময় অনেক ক্ষেত্রে চোখ এড়িয়ে যেতে পারে। 

জাতীয় নির্বাচন পরবর্তী এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক ও অরাজনৈতিক সহিংসতার ঘটনায় এমন সহজে বহনযোগ্য ছদ্মবেশি মারাত্মক আগ্নেয়াস্ত্র ব্যবহারের আশঙ্কায় জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। বিশেষ করে দেশব্যাপি বহুল আলোচিত কিশোর গ্যাংসহ অন্যান্য অপরাধীদের হাতে এমন অস্ত্র পৌঁছে গেলে দেশের আইন শৃঙ্খলা ভয়াবহ হয়ে উঠতে পারে।

কাজেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জননিরাপত্তা নিশ্চিতে এমন মারাত্মক,  ছদ্মবেশি, সহজে বহনযোগ্য, প্রাণঘাতি আগ্নেয়াস্ত্রের উৎস অনুসন্ধান এবং নিয়ন্ত্রণ অত্যাবশক। এক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতাই সর্ব সাধারণের প্রত্যাশা। এম জি শাহ আলম পিন্টু, লেখক, কবি, সাংবাদিক।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews