স্টাফ রিপোর্টার: শিহাব আহমেদ: মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নিশু (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ। গ্রেফতারকৃত নিশু উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদী গ্রামের মৃত কামাল উদ্দিন শেখ ও শিলা বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নানের তত্ত্বাবধানে এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (৫ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ইছাপুরা ইউনিয়নের বাইতুর রহমান হাওলাদার পাড়া জামে মসজিদের সামনের পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে নিশুকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
তিনি আরও জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সিরাজদিখান থানা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply