মোঃ খলিলুর রহমান: পরধনলোভী কুমিল্লার চৌদ্দগ্রামের চোরাকারবারী খোকন মিয়া এক সাংবাদিকের সম্পত্তির সীমানা প্রাচীর দালান ভেঙ্গে জবরদখলের পরিকল্পনা করে আসছে বলে খবর পাওয়া গেছে। চৌদ্দগ্রাম থানার একজন পুলিশ অফিসারের সহায়তায় দীর্ঘদিন যাবৎ থেকে স্বর্ণ চোরাকারবারী খোকন মিয়া তার প্রতিবেশী সাংবাদিক মাঈন উদ্দিন মাসুদকে পরিকল্পিতভাবে মিথ্যা অজুহাত সৃষ্টি করে হয়রানী করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। জানা গেছে, উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মরহুম আলী আশ্রাফের ছেলে আলমগীর হোসেন ওরপে খোকন মিয়া একই গ্রামের মরহুম আবদুল আজিজের ছেলে মাঈন উদ্দিন মাসুদের মালিকানাধীন সম্পত্তি জোরপূর্বক বেদখল করার পরিকল্পনা করে আসছে। এবিষয়ে গ্রাম্য শালিশ এবং থানায় একাধিকবার বৈঠক বসে সমাধানের চেষ্টা করা হয়। খোকন মিয়া অভিযুক্ত সম্পত্তির মালিক নয় বলে থানা পুলিশ এবং সমাজ পরিচালনাকারী সচেতন ব্যক্তিরা সিদ্ধান্ত দেয়ার পর- সার্ভেয়ার আমিন দ্বারা উভয়ের সম্পত্তি নির্নয় করে দেয়। কিন্তু খোকন মিয়া উক্ত সিদ্ধান্ত দুই একদিন পালন করার পর- লোভ সামলাতে না ফেরে পূনরায় সম্পত্তির মালিক ছাড়াই মাসুদের সম্পত্তির জোর পূর্বক সীমানা প্রাচীরের দালান ভাঙ্গার চেষ্টা করে। ব্যর্থ হয়ে চৌদ্দগ্রাম থানার এক অফিসারের পরামর্শে খোকন মিয়া দীর্ঘমেয়াদী হয়রানীর উদ্দেশ্যে- কুমিল্লার সিআরপিসি আদালতে ১৪৫ ধারায় আইনে একটি মোকদ্দমা দায়ের করেছে বলে সূত্র জানিয়েছেন।
সূত্র জানায়, খোকন মিয়া নালিশী সম্পত্তির মালিক না থাকা সত্ত্বেও মাসুদ মিয়ার মালিকানাধীন সম্পত্তির উপর নির্মানাধীন দালান ভেঙ্গে জোর পূর্বক দখলের চেষ্টার কারন উদঘাটন করতে গিয়ে জানা যায়, খোকন মিয়ার ঘরের সামনেই মাসুদ মিয়ার নালিশী সম্পত্তিটি তার বাড়ীর রাস্তা হিসেবে প্রয়োজন। কিন্তু সম্পত্তি ক্রয় করার জন্য খোকন মিয়া সরাসরি কিংবা প্রতিবেশীদের মাধ্যমে মাসুদকে উক্ত প্রস্তাবটি প্রদান না করে- কাগজপত্র ছাড়াই উল্টো নিজেকে মালিক বলে দাবী করে, দীর্ঘদিন থেকে মাসুদের উপর হয়রানীর স্টীম রুলার চালিয়ে আসছে। একপর্যায়ে সম্পত্তির তিন চার গুন টাকা ক্ষতি করানোর পর খোকন মিয়া এখন সাংবাদিক মাসুদকে হয়রানীর উদ্দেশ্যে আদালতে মামলা মোকদ্দমা শুরু করেছেন বলে বিশ্বস্ত সূত্র জানিয়েছেন।
Leave a Reply