1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেয়ে অকালে প্রাণ গেলো দুই যুবকের পাচার অর্থ ফেরাতে সুইজারল্যান্ডের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী সংসার ভাঙল মৌসুমী হামিদের যুক্তরাষ্ট্র নিজেরা নিজেদের সঙ্গেই আলোচনা করছে : ইরান মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দলে চান প্রধান নির্বাচক নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল কালীগঞ্জে গণহত্যা দিবসে খলাপাড়া বধ্যভূমিতে ইউএনও’র শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা ও চোলাই মদসহ ৭ জন গ্রেফতার বেনাপোল দিয়ে ভারত থেকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে,দেশে ফিরলেন ৪ যুবতী

সংসার ভাঙল মৌসুমী হামিদের

  • আপডেট টাইম : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৫ বার

ভাঙল ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদের সংসার। বছরদুয়েক আগে পারিবারিক সিদ্ধান্তে লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানাকে বিয়ে করেছিলেন তিনি। তবে স্বামীর পরকীয়ার কারণে ভালোবাসার ঘর টিকতে পারেনি। জানা গেছে, গত বছর নভেম্বর থেকেই তারা এক ছাদের নিচে বসবাস করছেন না। ঘটনার সত্যতা গণমাধ্যমে নিশ্চিত করেছেন মৌসুমী, তবে আপাতত বিস্তারিত মন্তব্য করতে চাইলেন না।

মৌসুমী হামিদ বলেন, “আপনারা যা শুনেছেন, ঠিকই শুনেছেন। এ নিয়ে বিস্তারিত বলার মতো মানসিক অবস্থায় নেই আমি।” গুঞ্জন রয়েছে, রানার বিবাহবহির্ভূত সম্পর্ক দীর্ঘ অনেক দিন ধরেই চলছে। নুসরাত তুবা নামে এক তরুণীর সঙ্গে তার ঘনিষ্ঠতার খবর শোনা গেছে। মূলত এসব কারণে সংসারে অশান্তি শুরু হয় এবং সন্দেহ-শঙ্কার আবহ তৈরি হয়। দ্বন্দ্বের ফলে এক পর্যায়ে সম্পর্কচ্ছেদের সিদ্ধান্ত নেন রানা এবং মৌসুমীকে ডিভোর্স লেটার পাঠানো হয়।

অনেকের ধারণা, নিজের কার্যকলাপ ঢাকতেই রানা এই পদক্ষেপ নিয়েছেন। জানা গেছে, নুসরাত তুবা এবং রানা একই নির্মাণ সংস্থায় কাজ করছেন। উল্লেখ্য, ২০২৪ সালের ১২ জানুয়ারি পারিবারিক আয়োজনে মৌসুমী হামিদ ও আবু সাইয়িদ রানার বিয়ে হয়। অনুষ্ঠানে শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews