1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

আসছে শাহরুখের ‘জওয়ান’ সিক্যুয়াল, চলছে চিত্রনাট্যের কাজ

  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৩৪ বার
তিন বছর আগে দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমারের নির্মাণে মুক্তি পাওয়া ‘জওয়ান’ সিনেমা দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছিলেন শাহরুখ খান। অ্যাকশন, সামাজিক বার্তা এবং একাধিক চমক নিয়ে দর্শকদের মন জয় করেছিল ছবিটি। এবার সেই সফল সিনেমার সিক্যুয়াল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।হিন্দুস্তান টাইমসের খবর, ‘জওয়ান ২’ এখন আর শুধু পরিকল্পনার পর্যায়ে নেই। ইতোমধ্যে ছবির চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছেন পরিচালক অ্যাটলি।  জানা গেছে, গত এক মাস ধরেই সিনেমাটির স্ক্রিপ্ট নিয়ে কাজ চলছে এবং প্রাথমিক খসড়াও অনেকটাই প্রস্তুত।
সূত্রের দাবি, শাহরুখ খান বর্তমানে বহুল প্রতীক্ষিত ‘কিং’ সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন। সেই কাজ শেষ হওয়ার পর কিছুটা বিরতি নিয়ে তিনি ‘জওয়ান ২’-এর প্রস্তুতিতে যোগ দিতে পারেন।
এদিকে গুঞ্জন রয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে ছবিটির শুটিং শুরু হতে পারে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। সিক্যুয়ালের গল্পে এবার বড় ধরনের মোড় রাখতে চান নির্মাতা অ্যাটলি। শোনা যাচ্ছে, ‘কিং’ সিনেমার মতোই ‘জওয়ান ২’-এও শক্তিশালী এক খলনায়কের মুখোমুখি হতে দেখা যাবে শাহরুখ খানকে। খলনায়কের চরিত্রে দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনের প্রথম সারির এক অভিনেতার কাছে ইতোমধ্যে প্রস্তাব গেছে বলেও খবর ছড়িয়েছে।
উল্লেখ্য, প্রথম ‘জওয়ান’ সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন বিজয় সেথুপতি। এবার সিক্যুয়ালে কে নতুন প্রতিপক্ষ হিসেবে হাজির হন, সেটাই এখন দেখার অপেক্ষা। একই সঙ্গে জানা গেছে, শাহরুখ খান নিজেও অ্যাটলির সঙ্গে এই ফ্র্যাঞ্চাইজিকে আরও বড় পরিসরে এগিয়ে নিতে আগ্রহী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews