1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
পীরের ছেলে পীর—মানুষ কর্তৃক নির্বাচিত। আর নবীর ছেলে নবী—আল্লাহ কর্তৃক নির্বাচিত। মাওলানা জহিরুল ইসলাম ফারুকী। প্রিয় নেতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা চেয়েছেন মোঃ মোস্তাফিজুর রহমান। বিএনপি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল জনগণকে জাতীয়তাবাদী আদর্শে একত্রিত করা..কামরুল হুদা কুবিতে পর্দা উঠল আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা! কেশবপুরে টেন্ডার ছাড়াই স্কুলের সম্পদ বিক্রি, ইউএনওর কাছে লিখিত অভিযোগ মোবাইল জুয়ায় আসক্তি ও এর করুণ পরিণতি চৌদ্দগ্রামে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন সংরক্ষিত আসনের এমপি হীরা এবং কামরুল হুদা! মাদক জাতীয় নিরাপত্তার জন্য এক নীরব ঘাতক! বাংলাদেশের ওপর অর্থনৈতিক পরিবেশগত এবং প্রশাসনিক চাপ চরম আকার ধারণ করছে! চৌদ্দগ্রামে চিকিৎসা নিতে আসা ২ রোগীর স্বর্ণ ছিনতাই!

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা,আহত-৪

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

বেনাপোল (শার্শা) প্রতিনিধিঃ যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (৩ জুন) দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে বেনাপোলের চেকপোস্ট বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে অন্তত চারজন আহত হয়েছে বলে এনসিপির দলীয় সূত্রে জানা গেছে। আহতদের মধ্যে রয়েছে- ছাত্রশক্তির নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তির নেতা রুপম আহসান অর্নব প্রমুখ।

এনসিপির দাবি, হামলার সময় গাড়িবহরে থাকা দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ কেন্দ্রীয় নেতারা নিরাপদে রয়েছে এবং তাদের কোনো শারীরিক ক্ষয় ক্ষতি হয়নি।

এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য খালিদ সাইফুল্লাহ জানান, বেনাপোলের সাদিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কথিত পুশইন প্রচেষ্টার প্রতিবাদে নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে যায়। প্রতিনিধি দলে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তিনি বলেন, “সাদিপুর সীমান্ত এলাকা পরিদর্শন শেষে গাড়িতে ওঠার সময় কিছু যুবক ডিম নিক্ষেপ করে। পরে প্রতিনিধি দলের দুটি গাড়ি বেনাপোল চেকপোস্টে পৌঁছালে হামলার শিকার হয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।” তবে হামলার সঙ্গে কারা জড়িত ছিল বা কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন দিন ধরে বেনাপোল সীমান্তের সাদিপুর-রঘুনাথপুর এলাকার ভারতের মাঠসংলগ্ন সীমান্তে ১০ থেকে ১২ জন নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়। সেই পরিস্থিতি সরেজমিনে দেখতে এনসিপির প্রতিনিধি দল সীমান্ত এলাকায় যায়।

সীমান্ত পরিদর্শন শেষে ফেরার পথে সাদিপুর চেকপোস্ট সংযোগ সড়কের মোড়ে আগে থেকে অবস্থান নেওয়া একদল ব্যক্তিরা তাদের গাড়িবহরে হামলা চালায়। ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। গাড়িবহরটি যশোরের উদ্দেশে বেনাপোল ত্যাগ করে।

এ বিষয়ে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা সীমান্ত পরিদর্শন শেষে ফেরার পথে হামলার শিকার হয়েছি। তবে আল্লাহর রহমতে আমরা সবাই নিরাপদ আছি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews