1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জিয়ার স্মরণে অসহায় মানুষের হাতে উপহার তুলে দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশু সাইরা মনির মর্মান্তিক মৃত্যু আমার কোনো নেতা কর্মীর উপর অন্যায়ভাবে হামলা করা হলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে…. কামরুল হুদা ভারতের মাটিতে হ্যাটট্রিক শিরোপার হাতছানি: মেয়েদের সাফ ফুটবল নিয়ে আশাবাদী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নেছারাবাদে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় : দুই পরিবহনকে জরিমানা মাদকবিরোধী অভিযানে পশ্চিম শিয়ালদীর নিশু আটক চাটমোহরে বিএনপি নেতার ভেজাল দুধ উৎপাদন নিয়ে সংঘর্ষে নিহত-১ ক্ষমতার চেয়ে বড় শক্তি তৃণমূল: বিএনপির সামনে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার চ্যালেঞ্জ বেনাপোলের হার্ডওয়্যার ব্যবসায়ী হযরতআলী ৩,০০০ পিছ, ইয়াবা ট্যাবলেট সহ ডিবি’র হাতে আটক গণঅভ্যুত্থানের পর প্রত্যাবর্তিত চেয়ারম্যানের বিরুদ্ধে বাগান বাজার ইউপিতে বিএনপি-যুবদল-ছাত্রদলের অবস্থান

ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশু সাইরা মনির মর্মান্তিক মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ২ বার

মু. আজিজ ফটিকছড়ি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়নহাট ইউনিয়নের শৈলকূপা এলাকার পরানপাড়ায় পুকুরের পানিতে ডুবে সাইরা মনি (৫) নামে এক নিষ্পাপ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১১টার দিকে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত সাইরা মনি স্থানীয় আবুল বশর মেম্বার বাড়ির আব্দুল হালিমের কন্যা। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের একটি দোকানসংলগ্ন এবাদতখানার পুকুরপাড়ে খেলছিল সাইরা মনি।

একপর্যায়ে সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। অনেকক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও ততক্ষণে সে না-ফেরার দেশে পাড়ি জমিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়নহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাসির উদ্দিন জানান, খেলতে গিয়ে অসাবধানতাবশত শিশুটি পুকুরে পড়ে যায় এবং পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছোট্ট সাইরা মনির অকাল মৃত্যুতে স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews