1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
পীরের ছেলে পীর—মানুষ কর্তৃক নির্বাচিত। আর নবীর ছেলে নবী—আল্লাহ কর্তৃক নির্বাচিত। মাওলানা জহিরুল ইসলাম ফারুকী। প্রিয় নেতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা চেয়েছেন মোঃ মোস্তাফিজুর রহমান। বিএনপি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল জনগণকে জাতীয়তাবাদী আদর্শে একত্রিত করা..কামরুল হুদা কুবিতে পর্দা উঠল আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা! কেশবপুরে টেন্ডার ছাড়াই স্কুলের সম্পদ বিক্রি, ইউএনওর কাছে লিখিত অভিযোগ মোবাইল জুয়ায় আসক্তি ও এর করুণ পরিণতি চৌদ্দগ্রামে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন সংরক্ষিত আসনের এমপি হীরা এবং কামরুল হুদা! মাদক জাতীয় নিরাপত্তার জন্য এক নীরব ঘাতক! বাংলাদেশের ওপর অর্থনৈতিক পরিবেশগত এবং প্রশাসনিক চাপ চরম আকার ধারণ করছে! চৌদ্দগ্রামে চিকিৎসা নিতে আসা ২ রোগীর স্বর্ণ ছিনতাই!

সুইমিংপুলে অচেতন অবস্থায় উদ্ধার করা সেই অভিনেত্রী মারা গেছেন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
ফ্রান্সের প্যারিসের একটি জিমের সুইমিংপুলে অচেতন অবস্থায় উদ্ধার হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন ফরাসি-মরোক্কান অভিনেত্রী নাদিয়া ফারেস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

ফরাসি সংবাদমাধ্যম লে মণ্ড-এর তথ্য অনুযায়ী, গত ১১ এপ্রিল রবিবার প্যারিসের একটি জিমের সুইমিংপুল থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি কোমায় চলে যান। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার শহরের পিতিয়ে সালপেত্রিয়ের হাসপাতালে তার মৃত্যু হয়।

অভিনেত্রীর দুই মেয়ে সিলিয়া ও শানা চাসম্যান ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, শুক্রবার নাদিয়া ফারেস আমাদের ছেড়ে গেছেন। ফ্রান্স একজন অসাধারণ শিল্পীকে হারিয়েছে।

মায়ের মৃত্যুর পর সামাজিক মাধ্যমে আবেগঘন এক পোস্টে মেয়ে সিলিয়া লিখেছেন, ‘এই শোক তিনি কখনো কাটিয়ে উঠতে পারবেন না। পাশাপাশি মাকে নিজের আদর্শ ও সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসেবেও উল্লেখ করেছেন।’

ঘটনার পর কর্তৃপক্ষ তদন্ত শুরু করলেও এখন পর্যন্ত কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে লে মণ্ড। প্রতিবেদনে আরো বলা হয়, ২০০৭ সালে নাদিয়া ফারেসের মস্তিষ্কে অ্যানিউরিজম ধরা পড়েছিল এবং সে সময় তিনি অস্ত্রোপচার করান।

নিজের শারীরিক অবস্থাকে তিনি একসময় ‘টাইম বোমা’ বলেও উল্লেখ করেছিলেন। এছাড়া জীবনে তিনবার হৃদযন্ত্রের অস্ত্রোপচার করিয়েছিলেন এই অভিনেত্রী।১৯৬৮ সালের ২০ ডিসেম্বর মরক্কোর মারাকেশে জন্ম নেওয়া নাদিয়া ফারেস শৈশব কাটান ফ্রান্সের নিস শহরে। পরে অভিনয়ের স্বপ্ন নিয়ে প্যারিসে পাড়ি জমান।

১৯৯২ সালে চলচ্চিত্রে অভিষেক হলেও ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য ক্রিমসন রিভার্স’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান। এরপর হলিউডসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রযোজনায় কাজ করেন তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews