1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জিয়ার স্মরণে অসহায় মানুষের হাতে উপহার তুলে দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশু সাইরা মনির মর্মান্তিক মৃত্যু আমার কোনো নেতা কর্মীর উপর অন্যায়ভাবে হামলা করা হলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে…. কামরুল হুদা ভারতের মাটিতে হ্যাটট্রিক শিরোপার হাতছানি: মেয়েদের সাফ ফুটবল নিয়ে আশাবাদী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নেছারাবাদে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় : দুই পরিবহনকে জরিমানা মাদকবিরোধী অভিযানে পশ্চিম শিয়ালদীর নিশু আটক চাটমোহরে বিএনপি নেতার ভেজাল দুধ উৎপাদন নিয়ে সংঘর্ষে নিহত-১ ক্ষমতার চেয়ে বড় শক্তি তৃণমূল: বিএনপির সামনে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার চ্যালেঞ্জ বেনাপোলের হার্ডওয়্যার ব্যবসায়ী হযরতআলী ৩,০০০ পিছ, ইয়াবা ট্যাবলেট সহ ডিবি’র হাতে আটক গণঅভ্যুত্থানের পর প্রত্যাবর্তিত চেয়ারম্যানের বিরুদ্ধে বাগান বাজার ইউপিতে বিএনপি-যুবদল-ছাত্রদলের অবস্থান

বেনাপোলের হার্ডওয়্যার ব্যবসায়ী হযরতআলী ৩,০০০ পিছ, ইয়াবা ট্যাবলেট সহ ডিবি’র হাতে আটক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২ বার

বেনাপোল (শার্শা) প্রতিনিধি : যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোর এর একটি চৌকস দল ৩,০০০ (তিন হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে।

গোপন তথ্যের ভিত্তিতে ০৪/০৬/২০২৬ তারিখে ডিবি যশোরের এসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান, এসআই (নিঃ) মোঃ কামাল হোসেনসহ অফিসার ফোর্সের সমন্বয়ে গঠিত একটি দল যশোর কোতোয়ালি মডেল থানাধীন ১২ নং ফতেপুর ইউনিয়নের হামিদপুর বাজারস্থ ঐশি ট্রেডার্স অ্যান্ড হার্ডওয়্যার দোকানের সামনে পাকা রাস্তায় চেকপোস্ট স্থাপন করে।

এ সময় নড়াইল থেকে যশোরগামী “অথৈয় সোহান পরিবহন” বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসের A-1 সিটের যাত্রী মোঃ হযরত আলী (৫২)-এর নেভি ব্লু রঙের ব্যাগের ভেতরে লুকানো অবস্থায় লইট্যা শুটকির মধ্যে মোড়ানো ৩,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তির বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে। আসামিকে ০৪/০৫/২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম: মোঃ হযরত আলী (৫২), পিতা: মোঃ জামাত আলী, ঠিকানা: সাদিপুর কবরস্থানের পাশে, ০১ নং ওয়ার্ড, বেনাপোল পৌরসভা, বর্তমান: পাটবাড়ী মন্দিরের পাশে, ৩ নং ওয়ার্ড, বেনাপোল পোর্ট থানা, জেলা যশোর।

ডিবি যশোর জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews