1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবককে ছুরিকাঘাত, হামলাকারীদের শাস্তির দাবিতে মহাসড়কে বিক্ষোভ। চৌদ্দগ্রামে দিনে দুপুরে সন্ত্রাসী হামলায় ঘর ভেঙে চুরমার: সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা ভুলইন উত্তর ইউপি নির্বাচনে আলোচনায় আবদুল জলিল সওদাগর তৃণমূল থেকেই নতুন ক্রীড়াজাগরণ, মাঠমুখী করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী আমিনুল হক চৌদ্দগ্রামে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে বাড়ি উপহার পীরের ছেলে পীর—মানুষ কর্তৃক নির্বাচিত। আর নবীর ছেলে নবী—আল্লাহ কর্তৃক নির্বাচিত। মাওলানা জহিরুল ইসলাম ফারুকী। প্রিয় নেতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা চেয়েছেন মোঃ মোস্তাফিজুর রহমান। বিএনপি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল জনগণকে জাতীয়তাবাদী আদর্শে একত্রিত করা..কামরুল হুদা কুবিতে পর্দা উঠল আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা! কেশবপুরে টেন্ডার ছাড়াই স্কুলের সম্পদ বিক্রি, ইউএনওর কাছে লিখিত অভিযোগ

নেছারাবাদে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় : দুই পরিবহনকে জরিমানা

  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২৬

সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর): পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় স্বরুপকাঠী বাসস্ট্যান্ডে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইটি পরিবহনকে মোট ২৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (০৬ জুন ২০২৬) বেলা ১২টার দিকে স্বরূপকাঠি বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯, এর অধীনে গোল্ডেন লাইন পরিবহনকে ১৫ হাজার টাকা এবং রয়েল পরিবহনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে যেসব যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়া হয়েছিল, তাদেরকে অতিরিক্ত আদায়কৃত অর্থ ফেরত দেয়া হয়।

অভিযান পরিচালনা করেন- এসি ল্যান্ড নেছারাবাদ, রায়হান মাহামুদ। এসময় নেছারাবাদ থানা পুলিশ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, যাত্রীদের সঙ্গে হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews