1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

গ্রিনল্যান্ডের বরফ ভেতর থেকে নরম হচ্ছে, গলছে আগের চেয়ে দ্রুত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৪ বার

পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বরফস্তূপ গ্রিনল্যান্ড আইস শিট নিয়ে নতুন দুই গবেষণা বিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছে। তারা বলছেন, এই বিশাল বরফস্তূপ ভেতর থেকে আগের ধারণার চেয়ে অনেক নরম। শুধু তাই নয়, ১৯৯০ সালের পর থেকে সেখানে অস্বাভাবিক হারে বরফ গলা বেড়েছে।

প্রথম গবেষণাটি প্রকাশিত হয়েছে ‘দ্য ক্রায়োস্ফিয়ার’ সাময়িকীতে। নরওয়ের বার্গেন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা রাডার দিয়ে বরফের গভীরে অদ্ভুত স্তম্ভের মতো গঠন খুঁজে পান। তারা জানান, ভূত্বক থেকে উঠে আসা ভূ-তাপ বরফের নিচের অংশকে ধীরে ধীরে গরম করছে। এতে বরফ শক্ত থাকলেও ভেতরে ধীর গতিতে নড়াচড়া করছে। অনেকটা ফুটন্ত পানির ভেতর পাস্তা ঘোরার মতো।

গবেষণার প্রধান রবার্ট ল বলেন, বরফের ভেতরে এভাবে ‘থার্মাল কনভেকশন’ (তাপের কারণে ভেতরে ঘূর্ণন) হবে—এটি আগে কল্পনাও করা হয়নি। উত্তর গ্রিনল্যান্ডে এই প্রক্রিয়া বেশি দেখা গেছে, যেখানে বরফের পুরুত্ব ২ হাজার ২০০ মিটারের বেশি। গবেষণায় বলা হয়েছে, ওই অঞ্চলের গভীর বরফ আগের ধারণার চেয়ে প্রায় ১০ গুণ বেশি নরম। এতে ভবিষ্যতে সমুদ্রপৃষ্ঠ কতটা বাড়বে, তার হিসাবও বদলে যেতে পারে।

দ্বিতীয় গবেষণাটি প্রকাশিত হয়েছে ‘নেচার কমিউনিকেশনস’-এ। বার্সেলোনা বিশ্ববিদ্যালয়ের জোসেপ বনসোমসের নেতৃত্বে করা এই গবেষণায় দেখা গেছে, ১৯৯০ সালের পর থেকে চরম গলনের এলাকা প্রতি দশকে ২৮ লাখ বর্গকিলোমিটার হারে বেড়েছে। আগে প্রতি দশকে ১২.৭ গিগাটন বরফ গলত, এখন তা বেড়ে ৮২.৪ গিগাটনে পৌঁছেছে। ২০০০ সালের পর সবচেয়ে ভয়াবহ ১০টি গলনের ঘটনার মধ্যে ৭টি ঘটেছে।

বিজ্ঞানীরা সতর্ক করেছেন, এভাবে বরফ গলতে থাকলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দ্রুত বাড়বে। এতে উপকূলীয় দেশগুলো বড় ঝুঁকিতে পড়বে। পাশাপাশি সমুদ্রের স্রোত ও বৈশ্বিক পরিবেশেও বড় পরিবর্তন আসতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews