1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবককে ছুরিকাঘাত, হামলাকারীদের শাস্তির দাবিতে মহাসড়কে বিক্ষোভ। চৌদ্দগ্রামে দিনে দুপুরে সন্ত্রাসী হামলায় ঘর ভেঙে চুরমার: সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা ভুলইন উত্তর ইউপি নির্বাচনে আলোচনায় আবদুল জলিল সওদাগর তৃণমূল থেকেই নতুন ক্রীড়াজাগরণ, মাঠমুখী করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী আমিনুল হক চৌদ্দগ্রামে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে বাড়ি উপহার পীরের ছেলে পীর—মানুষ কর্তৃক নির্বাচিত। আর নবীর ছেলে নবী—আল্লাহ কর্তৃক নির্বাচিত। মাওলানা জহিরুল ইসলাম ফারুকী। প্রিয় নেতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা চেয়েছেন মোঃ মোস্তাফিজুর রহমান। বিএনপি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল জনগণকে জাতীয়তাবাদী আদর্শে একত্রিত করা..কামরুল হুদা কুবিতে পর্দা উঠল আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা! কেশবপুরে টেন্ডার ছাড়াই স্কুলের সম্পদ বিক্রি, ইউএনওর কাছে লিখিত অভিযোগ

রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টার, আ. রহিম গাজী, রাঙ্গাবালী (পটুয়াখালী): পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দক্ষিণ চরমোন্তাজ পুরান বাজার সংলগ্ন এলাকায় তুহিন হাওলাদার (১৩) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত তুহিন হাওলাদার স্থানীয় বাসিন্দা মো. মনির হাওলাদারের ছেলে। মনির হাওলাদার পেশায় মোটরসাইকেল চালক। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের জেরে দায়ের হওয়া একটি মামলায় তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। অন্যদিকে তুহিনের মা শেফালী বেগম বাপের বাড়িতে অবস্থান করছিলেন। ফলে কিশোর তুহিন বেশ কিছুদিন ধরে বাড়িতে একাই বসবাস করছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

সোমবার সকালে দীর্ঘ সময় ধরে ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা খোঁজ নিতে গিয়ে ঘরের ভেতরে তুহিনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

তবে কিশোরটির মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ঘটনার পর নিহতের স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews