1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবককে ছুরিকাঘাত, হামলাকারীদের শাস্তির দাবিতে মহাসড়কে বিক্ষোভ। চৌদ্দগ্রামে দিনে দুপুরে সন্ত্রাসী হামলায় ঘর ভেঙে চুরমার: সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা ভুলইন উত্তর ইউপি নির্বাচনে আলোচনায় আবদুল জলিল সওদাগর তৃণমূল থেকেই নতুন ক্রীড়াজাগরণ, মাঠমুখী করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী আমিনুল হক চৌদ্দগ্রামে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে বাড়ি উপহার পীরের ছেলে পীর—মানুষ কর্তৃক নির্বাচিত। আর নবীর ছেলে নবী—আল্লাহ কর্তৃক নির্বাচিত। মাওলানা জহিরুল ইসলাম ফারুকী। প্রিয় নেতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা চেয়েছেন মোঃ মোস্তাফিজুর রহমান। বিএনপি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল জনগণকে জাতীয়তাবাদী আদর্শে একত্রিত করা..কামরুল হুদা কুবিতে পর্দা উঠল আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা! কেশবপুরে টেন্ডার ছাড়াই স্কুলের সম্পদ বিক্রি, ইউএনওর কাছে লিখিত অভিযোগ

শার্শার-কায়বা সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক-বিজিবি

  • আপডেট টাইম : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

জাকির হোসেন, বেনাপোল (শার্শা) প্রতিনিধি: যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১,৫৯৩ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। আটক নারী হলেন, সাতক্ষীরা জেলার সদর উপজেলার রুপিয়া খাতুন ( ৪০)

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র অভিযান কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় সোমবার ( ২৩ ফেব্রুয়ারি ২০২৬) তারিখ কায়বা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১,৫৯৩ পিস ভারতীয় ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়।

বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। এবং আটক আসামি শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews