1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

কালীগঞ্জে বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ, আহত ২

  • আপডেট টাইম : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৮ বার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঘোনাপাড়া এলাকায় বসতবাড়িতে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন বাবা-ছেলে। ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘোনাপাড়া এলাকার বাসিন্দা মোঃ ফজলুল হক (৬০) অভিযোগ করেন যে, একই এলাকার কুরবান আলী (৪৫), জুনায়েদ (২৫), রাব্বি (৩২), মোস্তাকিন (২২), জুয়েল (২৫) ও রাজন (২৮) পূর্ব থেকেই বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে তাদের পরিবারের সঙ্গে বিরোধে জড়িত ছিলেন। এর জেরে প্রায়ই ঝগড়া-বিবাদ ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন তারা। ভুক্তভোগীর অভিযোগ, গত ১৪ ফেব্রুয়ারি বিকাল আনুমানিক ৩টার দিকে উল্লিখিত ব্যক্তিরা অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধভাবে তাদের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে। এসময় তারা এলোপাথাড়ি মারধর করে ফজলুল হককে আহত করে। ফজলুল হকের ছেলে মোঃ রেজাউল ইসলাম (২৪) এগিয়ে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, এক বিবাদী লোহার রড দিয়ে আঘাত করেন এবং অন্যরা কাঠের লাঠি, কিল-ঘুষি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে নীলা-ফোলা জখম করে। এছাড়া হামলাকারীরা বসতবাড়ির টিনের বেড়া ও বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে আনুমানিক ৭০ হাজার টাকার ক্ষতি সাধন করে বলে অভিযোগ করা হয়েছে। যাওয়ার সময় তারা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় বলেও ভুক্তভোগী পরিবার জানায়। বর্তমানে পরিবারটি আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews