1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
পীরের ছেলে পীর—মানুষ কর্তৃক নির্বাচিত। আর নবীর ছেলে নবী—আল্লাহ কর্তৃক নির্বাচিত। মাওলানা জহিরুল ইসলাম ফারুকী। প্রিয় নেতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা চেয়েছেন মোঃ মোস্তাফিজুর রহমান। বিএনপি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল জনগণকে জাতীয়তাবাদী আদর্শে একত্রিত করা..কামরুল হুদা কুবিতে পর্দা উঠল আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা! কেশবপুরে টেন্ডার ছাড়াই স্কুলের সম্পদ বিক্রি, ইউএনওর কাছে লিখিত অভিযোগ মোবাইল জুয়ায় আসক্তি ও এর করুণ পরিণতি চৌদ্দগ্রামে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন সংরক্ষিত আসনের এমপি হীরা এবং কামরুল হুদা! মাদক জাতীয় নিরাপত্তার জন্য এক নীরব ঘাতক! বাংলাদেশের ওপর অর্থনৈতিক পরিবেশগত এবং প্রশাসনিক চাপ চরম আকার ধারণ করছে! চৌদ্দগ্রামে চিকিৎসা নিতে আসা ২ রোগীর স্বর্ণ ছিনতাই!

যা হবার তাই হবে

  • আপডেট টাইম : সোমবার, ১৯ মে, ২০২৫

🌱🌱যা হবার তাই হবে…🌱🌱

এস এম মনিরুজ্জামান আকাশ

(উৎসর্গঃ প্রিয় অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ স্যার, পরিচালক- আইন কানুন একাডেমি, ফার্মগেট,ঢাকা’কে উৎসর্গীত)

 

মেধা ও পরিশ্রম অধ্যাবসায়ে চলতে হবে অগ্রসরে-
মিছে ভাবনায় অহেতুক অবাঞ্ছিত সময় নষ্ট না করে,
নিয়মানুবর্তিতায় ও সুশৃঙ্খল জীবনে সময়ের প্রয়োজনে-
মনোবল রাখবো সুসংহত তেজোদীপ্ত সাবলীল আয়োজনে!

পরীক্ষা ঘেরা মানব জীবন জানি সকলেই এ কথা-
দেবো সময়ের সমুচিত মুল্য কাজে লাগিয়ে যথার্থতা,
হতে হবে সম্মুখ সমরে সফল যতই হোক বন্ধুর পথ-
এসো আজি দীপ্ত প্রাণে করি আলোয় মুক্ত শফথ…

ব্যর্থতাকে করবো জয় আত্মবিশ্বাসের কড়া মুল্যদানে-
চাকচিক্যের পশরায় নয়তো এ বাক স্বাধীনতা আত্মসম্মানে,
সময় অযাচিত করবোনাতো অবক্ষয় নিদারুণ অবহেলায়-
সুদৃঢ় পদক্ষেপে পা ফেলে সামনে যাবো অসাধ্য করবো জয়!

আমরা এগিয়ে যাবো সামনে কে রুখবে আমাদের এ ক্ষনে-
তৃষিত প্রাণে মিটাবো পিপাসা কাঙ্খিত জ্ঞান আহরনে,
আমরাও যে পারি বিজয়ী হতে দৃষ্টান্ত আছে বহু ঢেড়-
গন্তব্য গতিপথে পৌঁছে যাবো দেখাবো শক্তি সামর্থ্যের!

আমাদের ভেতরে ঘুমিয়ে আছে যে আমাদেরই পুর্বসূরী-
তাদের শৌর্যবীর্য বাণী ভরা কথা মালা রয়েছে জগত জুড়ি,
সম্মুখে রেখে তাদের হবো অগ্রসর পরীক্ষার ময়দানে-
বিজয়ী বেশে ফিরবো আবার আমরা সময়ের প্রয়োজনে।

ভাবনার সময় নেইতো কোন কিছুতেই যা হবার তাই হবে-
বিজয় মালা ইনশাআল্লাহ আমাদের সকলেরই গলায় রবে,
নেইতো আর পিছনে ফেরার সময় অতীতের কথা ভেবে-
চলতে হবে বুক ফুলিয়ে সামনে ভেবে যা হবার তাই হবে……

(লেখার তারিখঃ ২১শে মে২০২২ ঈশায়ী
রাত-১১:২০__১১:৪০(শনিবার),
মনোয়ারা হালিম কাব্য কুঞ্জ, চাটমোহর, পাবনা)


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews