1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

বিশ্বকাপে সবচেয়ে বড় ব্যবধানে হারলো ভারত

  • আপডেট টাইম : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪ বার

দক্ষিণ আফ্রিকার ১৮৭ রান তাড়া করতে নেমে ভারত ১১১ রানে অলআউট হয়ে ম্যাচ হেরেছে ৭৬ রানে। ফলে সুপার এইটের প্রথম ম্যাচে জয় পেলো দক্ষিণ আফ্রিকা। টি–টুয়েন্টি বিশ্বকাপে রানের দিক থেকে ভারতের সবচেয়ে বড় হার এটি। এত দিন বড় হার ছিল ২০১০ বিশ্বকাপে ব্রিজটাউনে অস্ট্রেলিয়ার কাছে ৪৯ রানে। ২০২২ টি–টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হারের পর এই প্রথম বহুজাতিক টুর্নামেন্টে হারল ভারত। মাঝে ২২টি ম্যাচ খেলে জিতেছিল ২১টিতে, একটি ছিল বৃষ্টির কারণে পরিত্যক্ত।

আহমেদাবাদের ম্যাচটিতে ভারত খেই হারিয়েছে রান তাড়ার শুরুতেই। প্রথম ওভারে ঈশান কিষান আর দ্বিতীয় ওভারে তিলক বর্মাকে হারিয়ে ৫ রানে হারায় ২ উইকেট। শুরুর এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি স্বাগতিকেরা। অভিষেক শর্মা, ওয়াশিংটন সুন্দর হয়ে অধিনায়ক সূর্যকুমার যাদবও যখন ফেরেন, ভারতের রান ৫ উইকেটে ৫১। এরপর শিবম দুবে ও হার্দিক পান্ডিয়ার ষষ্ঠ উইকেট জুটি কিছুক্ষণ টিকলেও বাড়তে থাকা রান রেটের সঙ্গে তাল মেলাতে গিয়ে বেশিক্ষণ স্থায়ী হয়নি। ইনিংসের ১৫তম ওভারে কেশব মহারাজ বোলিংয়ে এসে ৩৫ রানের জুটিটিই ভাঙেননি, এক ওভারের মধ্যে তুলে নেন পান্ডিয়া রিংকু ও অর্শদীপের তিন উইকেট। এরপর দুবে কয়েকটি বড় শটে দলকে এক শ পার করিয়ে হারের ব্যবধানই কমিয়েছেন যা। বাঁহাতি এ ব্যাটসম্যান ৩ ছক্কা ১ চারে ৩৭ বলে করেছেন ৪২ রান। ভারতের হয়ে সর্বোচ্চ ইনিংস এটিই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews