1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
পীরের ছেলে পীর—মানুষ কর্তৃক নির্বাচিত। আর নবীর ছেলে নবী—আল্লাহ কর্তৃক নির্বাচিত। মাওলানা জহিরুল ইসলাম ফারুকী। প্রিয় নেতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা চেয়েছেন মোঃ মোস্তাফিজুর রহমান। বিএনপি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল জনগণকে জাতীয়তাবাদী আদর্শে একত্রিত করা..কামরুল হুদা কুবিতে পর্দা উঠল আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা! কেশবপুরে টেন্ডার ছাড়াই স্কুলের সম্পদ বিক্রি, ইউএনওর কাছে লিখিত অভিযোগ মোবাইল জুয়ায় আসক্তি ও এর করুণ পরিণতি চৌদ্দগ্রামে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন সংরক্ষিত আসনের এমপি হীরা এবং কামরুল হুদা! মাদক জাতীয় নিরাপত্তার জন্য এক নীরব ঘাতক! বাংলাদেশের ওপর অর্থনৈতিক পরিবেশগত এবং প্রশাসনিক চাপ চরম আকার ধারণ করছে! চৌদ্দগ্রামে চিকিৎসা নিতে আসা ২ রোগীর স্বর্ণ ছিনতাই!

নদী আমার ভীষণ নিরুপায়

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

❝ নদী আমার ভীষণ নিরুপায় ❞
ইসহাক মাহমুদ

আমি একটা নদীর কাছে গিয়েছিলাম,
প্রতিবারই যেখানে যেতাম কিংবা এখনো যাই,
যার কাছে দু’হাত বাড়িয়ে ভালোবাসা চাই।
এবার যেতেই নদী বললো— সে নিরুপায়,
আমি যেনো আর কখনো তার কাছে না যাই,
ভালোবাসা এখন যেনো সাগরের কাছে চাই,
নদী ছিলো খরস্রোতা; ভীষণ নিরুপায়।

কারণ একটা আছে,
জানবো কার কাছে!
নদীর কাছে জানতে চাওয়ার কোনো মানে নাই,
নদী আমায় তাড়িয়ে দিতেই- ক্ষোভে মরে যাই।
বুকের ভিতর আগলে রাখা নদী; শান্ত জলের ছবি,
যার রূপে মুগ্ধ হয়ে দার্শনিকও হয় কবি,
নদী ছিলো খরস্রোতা; ভীষণ নিরুপায়।

আমি তবু নদীর কাছেই যাই,
আজ হয়তো মন খারাপ তার- তাইতো নিরুপায়।
জলের স্রোতে উত্তেজনা হাওয়া লাগছে গা’য়,
এমন দিনে রাগ দেখানো তার তো শোভা পায়।
নদী আমার ভীষণ প্রিয়;
সাগরও নয় মন্দ,
পাহাড় যদি জানতো এসব— বাধতো ঠিকই দ্বন্দ্ব,
নদীর আমার ভীষণ প্রিয়; খুব করি পছন্দ।

আজকে যখন নদীর কাছে গেলাম,
ও’মা আমি এ’কি দেখতে পেলাম!
নদী আমার শুকিয়ে গেছে হয়ে নিরুপায়,
চিল শকুনের বদ নজর পড়লো তার গা’য়,
নদীর বুকে চর জেগেছে বালুর মহিমায়,
জলের শরীর উষ্ণ হয়ে উড়ে উড়ে যায়,
নদী আমার ভীষণ নিরুপায়,
আমি তবু নদীর কাছেই যাই।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews