1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

স্থানীয় সরকার নির্বাচন ২০২৬, দাঁতমারা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আবু জাফর

  • আপডেট টাইম : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০২ বার

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ফটিকছড়ি উপজেলার ভূজপুরের ২ নম্বর দাঁতমারা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। ইউনিয়নজুড়ে চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই সম্ভাব্য প্রার্থীদের নাম ঘুরছে। এই আলোচনায় উঠে এসেছে মোহাম্মদ আবু জাফর হাসনাবাদীর নাম। তিনি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফটিকছড়ি উপজেলা শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ফটিকছড়ি উপজেলা সভাপতি এবং চট্টগ্রাম জেলা (পূর্ব) শাখার অফিস সম্পাদক ছিলেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, তরুণ নেতা আবু জাফর দীর্ঘদিন বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের কারণে তরুণদের একটি অংশের মধ্যে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। তার সমর্থকেরা বলছেন, সাংগঠনিক অভিজ্ঞতা ও নেতৃত্বের দক্ষতা ইউনিয়নের উন্নয়নে কাজে লাগতে পারে। তবে এখনো তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেননি। ইউনিয়নের একাধিক ভোটার বলেন, এবারের নির্বাচনে তারা সৎ ও কার্যকর নেতৃত্ব প্রত্যাশা করছেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও শান্তিপূর্ণ ভোটের মধ্য দিয়ে যোগ্য প্রার্থী নির্বাচিত হলে দাঁতমারা ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে তাঁদের আশা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews