1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

হয়তো সময়ও আসবে

  • আপডেট টাইম : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৮৯ বার

💔হয়তো সময়ও আসবে💘

এস এম মনিরুজ্জামান আকাশ

(সুত্রঃ যে তুমি আছো ভাবনায় চিত্তে!পাশে নেই হাত বাড়ালে, সেই প্রিয় স্বার্থপন বন্ধু-কে উৎসর্গীত)

সময় বয়ে যাচ্ছে ধীরে-ধীরে ভালোবাসা বিহীন-
ভাবছি মনের গভীরে আনমনে বিষন্নতা ঝেড়ে,
হয়তো পাবো গন্তব্য!জীবনতরী ভিড়াতে একদিন-
সেদিন পাবো তাকে নতুবা জীবনে পাবোনা ফিরে!

তবুও আশায় বুক বেধে চলছি তিল-তিল করে-
যদি আসে আকষ্মিক সেই কাংখিত সময়,
আমার আশা-ভালবাসা যদি আসে প্রেম সুরে-
অনলবর্ষী প্রীতিতে ঘাত-প্রতিঘাত করে জয়।

আমি থাকবোনা একা, হয়তো আর কোনদিন-
আসবে অবশ্যই সময় আশা ভালোবাসায়,
মেঘ যাবে কেটে প্রস্ফুটিত আলোয় পাবো সুদিন-
মুক্ত ভাবনায় ভালোবেসেছি মুক্ত প্রত্যাশায়।

তুমি! তুমিও বুঝবে আমাকে ও আমার কথা-
পাবেনা আর হয়তো সেই মধু মন্জুরিত শুভক্ষণ,
পাবে যদি থাকে হৃদয়ে যাচিত প্রেমে যথার্থতা-
যদি থাকে হৃদয়ে লালিত শুভ্র প্রেম গোপন!

আমি তপস্যা করে-করে মনোবল করছি সঞ্চয়-
আসবেই সুসময় ধরা দিবেই…এ মন প্রেমে হাসবে,
সাধনায় নিঃরবে নিভৃতে জীবনকাল করেছি ক্ষয়-
প্রতীক্ষায় চেয়ে আছি হয়তো সময়ও আসবে…….

(তারিখঃ১৫ই মে ২০২০ ঈশায়ী,একুশতম রমজান,রাত-১০:৪০__১১:০৩, মনোয়ারা হালিম কাব্যকুঞ্জ, কচুগাড়ী, ডাক-কুয়াবাসী,চাটমোহর,পাবনা-৬৬১০)

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews