1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

উজান গাঁয়ের বধূ

  • আপডেট টাইম : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৩২ বার

উজান গাঁয়ের বধূ

এস এম মনিরুজ্জামান আকাশ

আমি তোমাকে ভালোবাসতাম ওগো-
তুমি বোঝনি আমার চোখের ভাষা দেখে,
তাইতো আজ আমার এ কবিতা লেখা-
যাচ্ছি পরতে-পরতে তব প্রেমে ভালোবাসা রেখে…

তুমি আমার বাল্যবন্ধু পড়ালেখার ছলে-
আমি বেসেছি ভালো বন্ধুকে ও তোমাকে,
বুঝিনী তুমি কিভাবে ধীরে-ধীরে স্বত্তায়-
করেছো জয় মন; নিয়েছো টেনে গুণে আমাকে!

তুমি এখন বরের বধূ সংসার ধর্মে-
বুকে থাকে স্বামীর মাথা; আদর-সোহাগ,
আমি পাইনি এতটুকুও তোমার স্পর্শ ওগো-
শান্ত হয়েছি জেনে; তুমি পেয়েছো প্রেম পরাগ!

তুমি আমাকে তুই তু কারী কথা বলতে-
আমিও বলতাম তুমি করে কখনো তুই করে নয়,
বুঝিনী কিবা ধন-সম্পত্তি সম্পদ সৌভাগ্য-
যা হীনে করতে পারিনি তোমাকে প্রেমে বিজয়!

উজান গাঁয়ের বধূ তুমি স্বামী সোহাগে-
হও সুখী; থাকো সুখে করি বুক ভরা দোওয়া,
আমার যেনো হয় দেখা রোজ তোমার সাথে-
আর কোন প্রত্যাশা না রয়ে সব যেনো হয় পাওয়া…

(রচনাকালঃ ২রা মে’২০০৭ঈশায়ী,
রাতঃ ১১:২৭__১১:৩৭,
(কিচেন রুম)মনোয়ারা হালিম কাব্য কুঞ্জ, কুয়াবাসী, চাটমোহর, পাবনা)

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews