1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

“পরীক্ষা মূলক বেঁচে আছি”

  • আপডেট টাইম : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১০৮ বার

“পরীক্ষা মূলক বেঁচে আছি”

এস এম মনিরুজ্জামান আকাশ

বেঁচে থাকার ইচ্ছে টুকু ফেলেছি হারিয়ে জীবনে-
অনুতপ্ত মন আর চায়না বাঁচতে স্বার্থপর ভূবনে,
বিশ্বাস জীবন থেকে অনেক আগেই গিয়েছে মরে-
পরীক্ষা মূলক বেঁচে থাকার অভিনয় যাচ্ছি করে…

কেউ কারো নয় এ জগতময় বুঝে গেছি কথা-
অপ্রাপ্তির বেদনা-যাতনায় বিদীর্ণ হৃদয় আজ হেথা,
করিনি কোন কিছু আপন কৃতকর্মের স্বাক্ষরে-
বলিনি হক কথা আপন স্বার্থে প্রসন্ন কৃত কারবারে!

কত সময় করেছি পার হায়রে অবজ্ঞা অবহেলায়-
আজ নিজের বিপদে বুঝি সে কথা সময়ের খেলায়,
দিয়েছি যা কিছু অকাতরে বিলিয়ে যাদের তরে-
তারাই আজ ষড়যন্ত্রের শীতল মাদুর পাতে অগোচরে!

অনুশোচনার বোধ ভাষা টুকুও হারিয়ে শেষ বেলায়-
হারিয়েছি স্বাধীন ভাবে অধিকার-সাহস পথ চলায়,
ইচ্ছেরা সব উকি দিয়ে যায়; ধরা দিতে সাহস করেনা-
এখন আর কেউ সৌজন্যের ভণিতায় পিছনে পড়েনা!

চলতে শিখেছি একাকীত্বে পথ যদিও হোক কন্টকময়-
দূর্বার দুর্বোধ্য পথকেও আজ আর কভু করিনা ভয়,
বিশ্বাস ভরসা আশা আকাঙ্খা সব কিছু থেকে দুরে-
রয়ে যাবো নিঃশব্দে নিঃরবে সমাজের পশ্চাদে অগোচরে…

(তারিখঃ ২০শে এপ্রিল’২০২২ঈশায়ী,
মনোয়ারা হালিম কাব্য কুঞ্জ, চাটমোহর, পাবনা)

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews