1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ বাস্তবায়ন চলে গেলেন কিংবদন্তি বাউল কানাই দাস সমর্থকদের ভুল ভাঙিয়ে ‘হেক্সা’ জিততে চান রাফিনিয়া ইসরায়েলকে ট্রাম্পের কঠোর বার্তা কুয়েত, মালয়েশিয়া এবং লিবিয়ায় মারা যাওয়া ৩৪ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে বেনাপোল বলফিল্ডে আলীকদর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। চ্যাম্পিয়ন দল বেনাপোল ইউনিয়ন শার্শার বিভিন্ন সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকদ্রব্যসহ চোরাচালান পণ্য জব্দ বেনাপোল পুটখালী সীমান্ত এলাকা থেকে ৩০ বোতল ভারতীয় পাঞ্চ মদ উদ্ধার বেনাপোলে সময় টিভির ১৫-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ফটিকছড়িতে শুরু হচ্ছে হাম ও রুবেলা (MR) টিকাদান ক্যাম্পেইন

সমর্থকদের ভুল ভাঙিয়ে ‘হেক্সা’ জিততে চান রাফিনিয়া

  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১১ বার
শেষবার যখন ব্রাজিল বিশ্বকাপ জিতে তখন রাফিনিয়ার বয়স ৬ বছর। ২০০২ বিশ্বকাপের পর আর কখনোই সোনালি ট্রফিটা নিয়ে উদযাপন করা হয়নি ব্রাজিলিয়ানদের। ট্রফি তো দূরের কথা ঘরের মাঠে হওয়া ২০১৪ বিশ্বকাপের পর তো আর কখনো সেমিফাইনালেই ওঠা হয়নি সর্বোচ্চ ৫ বারের চ্যাম্পিয়নদের। ‘হেক্সা’ পূরণের স্বপ্ন তাই অধরাই রয়ে গেছে ব্রাজিলের।

জিততে না পারায় সমর্থকদের মনে শঙ্কা জেগেছে আগের সেই দল এখন আর নেই ব্রাজিল। ভক্তদের এই শঙ্কা নিয়ে রাফিনিয়া বলেছেন, ‘বিশ্বাস করি, ফলাফলের ওপর নির্ভর করে ফুটবল। সমর্থদের প্রত্যাশা অনুযায়ী কোনো দল সাফল্য অর্জন করতে পারে না তখন স্বাভাবিকভাবেই তাদের মনে প্রশ্ন জাগে দলটা আর আগের মতো নেই।’তবে ২৪ বছর ধরে বিশ্বকাপ জিততে না পারার সেই অপেক্ষার অবসান এবার ঘটাতে চান রাফিনিয়া। সম্প্রতি গোল ডটকমের সঙ্গে সাক্ষাৎকারে স্বপ্ন পূরণের কথা জানিয়েছেন বার্সেলোনার উইঙ্গার।

বর্তমানে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়ে মাঠের বাইরে আছেন রাফিনিয়া। পুনর্বাসনে থাকা ২৯ বছর বয়সী তারকা বলেছেন, ‘বিশ্বকাপ জয়ের জন্য প্রাণপণ চেষ্টা করছি। এত বছর পর চ্যাম্পিয়ন হওয়াটা পুরো দেশের লক্ষ্য। আমরা কঠোর পরিশ্রম করছি। আমি আশাবাদী এবার সফল হবো।’

পুরো জাতির চাপ অনুভব করার বিষয়টিও স্বীকার করেছেন রাফিনিয়া। তিনি বলেছেন, ‘চাপ কিছুটা বেশিই। অবশ্যই, দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা বিশেষ কিছু। এটা সেই দল যারা বৈশ্বিক আসরে সর্বোচ্চ ট্রফি জিতেছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews