1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

পাকিস্তানকে উড়িয়ে দেওয়া বাংলাদেশের সামনে আজ ভারত

  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৪০ বার

পাকিস্তান টানা দুই ম্যাচ হারায় অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে একটি করে ম্যাচ জেতা ভারত ও বাংলাদেশের। কিন্তু ‘বি’ গ্রুপের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ হতে চলেছে আজ। মালদ্বীপের মালের জাতীয় স্টেডিয়ামে গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে নামছেন বাংলাদেশ ও ভারতের যুবারা।

রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। আর পাকিস্তানকে ভারত হারিয়েছে ৩-০ গোলে। গোল গড়ে তাই এগিয়ে আছে ভারতই। গ্রুপের সেরা হয়ে সেমিতে খেলতে হলে জয় ছাড়া বিকল্প কিছু নেই বাংলাদেশের যুবাদের সামনে। গ্রুপসেরা হলে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে ভুটান অথবা শ্রীলঙ্কা।

আর রানার্স আপ হলে প্রতিপক্ষ নেপাল। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল ভারত। তাই রোনান-মুর্শেদ আলীদের জন্য এই ম্যাচ সামর্থ্য প্রমাণেরও। পাকিস্তান ম্যাচে দারুণ দুটি গোল করা রোনানের দিকে নজর থাকবে আজও। এই ম্যাচের আগে অবশ্য প্রস্তুতির জন্য বেশ কয়েক দিন পেয়েছিল বাংলাদেশ। গতকাল শুক্রবার অনুশীলনে ফিটনেসের পাশাপাশি কৌশলগত বিষয়গুলোর ওপর বিশেষ জোর দেওয়া হয়।

আক্রমণ ও রক্ষণভাগের সমন্বয় আরো শক্তিশালী করার দিকেও বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। দলের মিডফিল্ডার স্যামুয়েল রাকসাম যেমন বলেছেন, ‘পাকিস্তান ম্যাচের পর আমরা কয়েক দিন সময় পেয়েছি প্রস্তুতির জন্য। আমরা ভারতের খেলা বিশ্লেষণ করেছি এবং সেই অনুযায়ী অনুশীলন করেছি। প্রস্তুতি ভালো হয়েছে, আমরা ম্যাচের জন্য প্রস্তুত।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews