1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
পীরের ছেলে পীর—মানুষ কর্তৃক নির্বাচিত। আর নবীর ছেলে নবী—আল্লাহ কর্তৃক নির্বাচিত। মাওলানা জহিরুল ইসলাম ফারুকী। প্রিয় নেতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা চেয়েছেন মোঃ মোস্তাফিজুর রহমান। বিএনপি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল জনগণকে জাতীয়তাবাদী আদর্শে একত্রিত করা..কামরুল হুদা কুবিতে পর্দা উঠল আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা! কেশবপুরে টেন্ডার ছাড়াই স্কুলের সম্পদ বিক্রি, ইউএনওর কাছে লিখিত অভিযোগ মোবাইল জুয়ায় আসক্তি ও এর করুণ পরিণতি চৌদ্দগ্রামে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন সংরক্ষিত আসনের এমপি হীরা এবং কামরুল হুদা! মাদক জাতীয় নিরাপত্তার জন্য এক নীরব ঘাতক! বাংলাদেশের ওপর অর্থনৈতিক পরিবেশগত এবং প্রশাসনিক চাপ চরম আকার ধারণ করছে! চৌদ্দগ্রামে চিকিৎসা নিতে আসা ২ রোগীর স্বর্ণ ছিনতাই!

স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে জরিমানা

  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ধীরগতির ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট জানান, নির্ধারিত সময় বিবেচনায় মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দল দুই ওভার পিছিয়ে ছিল।

আইসিসির আচরণবিধির ধারা ২.২২ অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রতি ওভার কম বল করলে ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করা হয়। সেই হিসেবে বাংলাদেশ দলের মোট জরিমানা দাঁড়ায় ১০ শতাংশ।

মিরাজ অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি বলে জানানো হয়েছে।

এই অভিযোগ উত্থাপন করেন অন-ফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও গাজী সোহেল, তৃতীয় আম্পায়ার নিতিন মেনন এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews