1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

প্রথমার্ধ শেষে বড় ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১১ বার

প্রীতি ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ ফুটবল দল। প্রথমার্ধে ভালো ফুটবল খেলতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। ৩-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা।  বৃহস্পতিবার (২৬ মার্চ) ভিয়েতনামের হ্যানয়ে হাং জু স্টেডিয়ামে ম্যাচের ৮ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। কর্নার থেকে পাওয়া বল জালে জড়িয়ে ভিয়েতনামকে লিড এনে দেন তুয়ান হাই।

এরপর ম্যাচের ১৮ মিনিটে আবারও গোলের দেখা পায় ভিয়েতনাম। আবারও সেট পিছ থেকে গোল হজম করে বাংলাদেশ। দুয়ি মাহন বল জালে জড়িয়ে ২-০ গোলে এগিয়ে দেয় দলকে।  এরপর ম্যাচে ফিরতে কিছুটা মরিয়া হয়ে আক্রমণ করে বাংলাদেশ। ডি বক্সের বাইরে থেকে জোরালো শট নেন ফয়সাল ফাহিম। তবে তা আটকে দেন ভিয়েতনামের গোলরক্ষক।

এরপর ম্যাচের ৩৮ মিনিটে আক্রমণ থেকে বল ডি বক্সে ঢুকে পড়ে কোনাকোনি শটে বল জালে জড়ান নগুয়েন। এতে ৩-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews