1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৬৮ বার

মো: বিলাল উদ্দিন, সিলেট জেলা প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাব। ‘আত্মসংযম বিপ্লবের অনিবার্য চরিত্র’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৬ মার্চ) বিকেল ৫টায় জাফলং নলজুড়ী ক্রিকেট মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সভাপতি বিলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলেমান সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা শরীফ সালেহীন।

প্রধান অতিথির বক্তব্যে শরীফ সালেহীন বলেন, ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাব অত্যন্ত ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। প্রেসক্লাবের কার্যালয় উদ্বোধন এবং এই ইফতার মাহফিল সদস্যদের আন্তরিকতা ও পারস্পরিক সম্প্রীতির বহিঃপ্রকাশ। তিনি বলেন, সাংবাদিকদের এই ঐক্য অটুট রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার উন্নয়নে কাজ করে যেতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন এবং গোয়াইনঘাট রিপোর্টার্স ক্লাব-এর সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমরান।

ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ, নির্বাহী সদস্য হাবিব আহমদ ও জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক মতিউর রহমান, লোকমান আহমদ ও ডালিম আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়া সম্পাদক হালিম আহমদ, দপ্তর সম্পাদক জুবায়ের আহমদ সাব্বির, সহ-সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন, প্রচার সম্পাদক মারুফ আহমদ, সদস্য ইকবাল আহমদ ও আল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews