1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে “ক্রিকেট টুর্নামেন্ট “

  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১১ বার

সাইদ সিদ্দিকুর রহমানঃ শনিবার (৩০মে) সকাল ১০ টায়। খেলাধুলা শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে ছাত্রনেতা এস এম সোহাগ মিয়ার উদ্যোগে অনুষ্ঠিত হয় উক্ত ক্রিকেট টুর্নামেন্ট আতকাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। স্থানীয় যুবকদের অংশগ্রহণে দিনব্যাপী এ ক্রিকেট উৎসব মকর পরিবেশ ও প্রাণবন্ত হয়ে ওঠে। উক্ত ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেয় বাঁশাটি যুব উন্নয়ন স্পোর্টিং ক্লাব, আতকাপাড়া নবজাগরণ স্পোর্টিং ক্লাব, বাশাউড়া উদয়ন স্পোর্টিং ক্লাব এবং বাদেবিন্না একাদশ স্পোর্টিং ক্লাব। রোমাঞ্চকর ফাইনাল খেলায় চমৎকার নৈপুণ্য
‎দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আতকাপাড়া নবজাগরণ স্পোর্টিং ক্লাব। বিজয়ী দলের হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি ট্রফি তুলে দেওয়া হয়। অন্যদিকে রানারআপ বাঁশাটি যুব উন্নয়ন স্পোর্টিং ক্লাবকে নগত অর্থ দিয়ে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়। টুর্নামেন্টে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব আব্দুস সালাম (সাবেক মেম্বার) ও সভাপতি ৯ নং ওয়ার্ড বিএনপি। উদ্বোধন করে মোঃ হেলাল মেম্বার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম সোহাগ মিয়া (সহ-সাংগঠনিক, সম্পাদক ঢাকা মহানগর পূর্ব ছাত্রদ এসময় তিনি চারটি দলের জার্সি স্পন্সর করেন। এছাড়াও অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব আবু তাহের খান দুর্জয় সাধারণ সম্পাদক বাংলাদেশ মানব কল্যাণ সোসাইটি। ইন্জিঃ সাদ্দাম হোসেন, সরকারী কর্মকর্তাদের মধ্যে শহীদ মাহমুদ, রবিন মিয়া, মেহেদী হাসান রাহুল, সাদ্দাম হোসেন, এমবিশন বিসিএস কোচিং এর ম্যানেজার সুজন আহম্মেদ জনি, ব্যাংকার এ.কে মুন্না সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় মুরুবিবয়ানরা। আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আতকাপাড়া নবজাগরণ স্পোর্টিং ক্লাবের সদস্য বৃন্দ ও এলাকাবাসী। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন নিয়মিত শারীরিক চর্চা ও খেলাধুলা কেবল মানবদেহকে সুগঠিত ও শক্তিশালী করে না, বরং মানসিক অবসাদ দূর করে একাগ্রতা ও দলবদ্ধভাবে কাজ করার প্রবণতা বৃদ্ধি কর মাদকাসক্তি থেকে যুবকদের ধরে রাখে সুস্থ জীবন গঠনে খেলাধুলার ভূমিকাশারীরিক ও মানসিক সুস্থতার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম খেলাধুলা মানবদেহের পেশি সুদৃঢ় করে, রক্ত চলাচল স্বাভাবিক রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আধুনিক জীবনযাত্রায় শারীরিক পরিশ্রমের অভাব এবং গ্যাজেট বা প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের ফলে যে স্থূলতা ও অন্যান্য স্বাস্থ্য সমস্যা তৈরি হচ্ছে তা থেকে মুক্তির অন্যতম প্রাকৃতিক উপায় হলো খেলাধুলা। শিক্ষার্থী ও শিশুদের মানসিক বিকাশশিক্ষার্থীদের জন্য খেলাধুলা পাঠ্যক্রমের মতোই গুরুত্বপূর্ণ এটি তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলি এবং প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করে সবচেয়ে বড় বিষয় হলো, খেলাধুলা শিশু- তরুণ- যুবকদের জয় ও পরাজয় উভয়কেই স্বাভাবিকভাবে মেনে নিতে শেখায়, যা তাদের বাস্তব জীবনে ধৈর্যশীল ও আত্মবিশ্বাসী হতে সাহায্য করে ঐতিহ্য ও সামাজিক ঐক্যখেলাধুলা বিভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে মেলবন্ধন তৈরি করে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে ক্রিকেট টুর্নামেন্ট খেলাগুলো তৃণমূল পর্যায়ে সামাজিক সম্প্রীতি ও ঐক্য বজায় রাখতে বড় ভূমিকা পালন করে। আন্তর্জাতিক অঙ্গনেও খেলাধুলা জাতীয় ভাবমূর্তি উজ্জ্বল করার সবচেয়ে বড় মাধ্যম।সর্বোপরি, সুস্থ দেহ ও সুস্থ মনের অধিকারী একটি আদর্শ প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। দৈনন্দিন জীবনে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে একটি সুন্দর ও প্রাণবন্ত সমাজ বিনির্মাণ সম্ভব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews