1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৬ বার

মো: বিলাল উদ্দিন, সিলেট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিকাল ৩টায় উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মো: বিলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলেমান সিদ্দিকির সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে অতিথি বৃন্দকে প্রেসক্লাবের সদস্য বৃন্দ ফুল দিয়ে বরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হাকিম চৌধুরী বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বিশেষ করে অনলাইন সাংবাদিকতা বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার সম্ভাবনা ও সমস্যা তুলে ধরে উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে ঈদ পুনর্মিলনীর এ আয়োজন পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করবে বলেও উল্লেখ করেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও গোয়াইনঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম স্বপন। তিনি বলেন, অনলাইন গণমাধ্যম এখন সাধারণ মানুষের তথ্যপ্রাপ্তির প্রধান মাধ্যম। ২০১৭ সালে প্রতিষ্ঠিত গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাব ইতোমধ্যে স্থানীয় মানুষের আস্থা অর্জন করেছে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা লুৎফুল হক খোকন, আব্দুল মতিন, উপজেলা জামায়াতে ইসলামের আমির মাষ্টার আবুল হোসেন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ এবং দপ্তর সম্পাদক খায়রুল আমিন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাফলং হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি বাবলু বখত, লেংগুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ, উপজেলা বিএনপির সদস্য সুলতান আহমদ, সাবেক লেংগুরা ইউনিয়ন যুবদলের সভাপতি আলিম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মুশাররফ হোসেন, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমদ, আলিরগাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মঞ্জুর আহমেদসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্র সুসংহত করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাব ভবিষ্যতেও এলাকার মানুষের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, গোয়াইনঘাট উপজেলার অনলাইন সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ২০১৭ সালে গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। অনুষ্ঠানের শেষে অতিথিদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews