1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
পীরের ছেলে পীর—মানুষ কর্তৃক নির্বাচিত। আর নবীর ছেলে নবী—আল্লাহ কর্তৃক নির্বাচিত। মাওলানা জহিরুল ইসলাম ফারুকী। প্রিয় নেতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা চেয়েছেন মোঃ মোস্তাফিজুর রহমান। বিএনপি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল জনগণকে জাতীয়তাবাদী আদর্শে একত্রিত করা..কামরুল হুদা কুবিতে পর্দা উঠল আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা! কেশবপুরে টেন্ডার ছাড়াই স্কুলের সম্পদ বিক্রি, ইউএনওর কাছে লিখিত অভিযোগ মোবাইল জুয়ায় আসক্তি ও এর করুণ পরিণতি চৌদ্দগ্রামে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন সংরক্ষিত আসনের এমপি হীরা এবং কামরুল হুদা! মাদক জাতীয় নিরাপত্তার জন্য এক নীরব ঘাতক! বাংলাদেশের ওপর অর্থনৈতিক পরিবেশগত এবং প্রশাসনিক চাপ চরম আকার ধারণ করছে! চৌদ্দগ্রামে চিকিৎসা নিতে আসা ২ রোগীর স্বর্ণ ছিনতাই!

ইয়াহইয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

ওসমানী নগর থেকে মোঃ হাবিবুর রহমান উজ্জ্বল: ওসমানী নগর উপজেলার ইয়াহইয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদায়ী সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ সাইফ উদ্দিন।

নবম শ্রেণির শিক্ষার্থী আনিশা আক্তার ঝুমা ও হাম্মাদ উল্লাহ আসজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভূমিদাতা হাজী আনছার আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারাই বাজারের সেক্রেটারি আরশ আলী, বিশিষ্ট ব্যবসায়ী শওকত আলী ও আমির হামজা চৌধুরী, অভিভাবক মিসফা বেগম, পল্লী চিকিৎসক ও সমাজসেবক ডা. মুকুন্দ লাল নাথ, তরুণ সমাজসেবক ও শিক্ষানুরাগী ওয়েছ আহমদ এবং সাংবাদিক ও শিক্ষানুরাগী মোঃ হাবিবুর রহমান উজ্জ্বল।

এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল জলিল, সঞ্জিত বালা, মোঃ আসাদুল ইসলাম সজিব, তোহাল আহমদ, সুহেল আহমদ, লাকী রানী দাস, মৌসুমী বেগম এবং অফিস সহকারী সাদিকুজ্জামান শাওন।

অনুষ্ঠানের শেষপর্বে কলারাই বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী ওলিউর রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এতে শিক্ষার্থীদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews