1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

তুলনায় তুমি

  • আপডেট টাইম : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৪৭ বার

তুলনায় তুমি

এস এম মনিরুজ্জামান আকাশ

(সুত্রঃ আমার শৈশবের সহপাঠী,চিত্তের পড়শী!
যার কথায় লেখা চলছে অবিরাম অন্তহীন…কামনা নদীর সূর্যোদয়-কে উৎসর্গীত)

তুমি আমার ক্ষণকালের কাব্যধারা-
নদীর মোহনায় তীব্রতর শ্রোত তীরহারা,
তুমি বসন্তের আগমনে মুকুলের গন্ধ-
তুমি বর্ষায় রিমঝিম বৃষ্টির ছন্দ আনন্দ!

সাগর তীরে সাগর কন্যা তুমি রুপ গুনে-
কলি বিমোহিত হয় যেমন ভ্রমরের গুঞ্জরনে,
মাটির সোঁদা গন্ধ অঙ্গে তোমার মাখা-
অনাদিকাল হয় যেনো গো তোমার সাথে দেখা!

পুষ্প পরাগ বিমোহিত তুমি হঠাৎ বসন্তে-
কৃতকর্মের শোভায় শোভিত তুমি প্রেমতন্ত্রে,
তুমি হাজার বছরের প্রাচীন রূপকথার রাণী-
তুমি অধরা; তুমি প্রীতিসিক্ত জানি চিরদিনী!

তুমি ফাগুনের ঘনঘটা বাঙ্গালীর ঘরে ঘরে-
হাজারও প্রেমিক চেয়ে আছি তব প্রেমের তরে,
বাঙ্গালীর নবান্ন উৎসবে তুমি যে প্রিয় অতিথি-
সত্যিই ওগো তুমি যে রুপায়নে পূর্ণিমা তিথি!

তুমি হাজার হৃদয় জয় করে হও মহামতি-
বলবে যে সকলেই ওগো তুমি উর্বশী মায়াবতী,
তুমি ওগো অতুলনীয়া…তুলনায় প্রতিদিন-
যাবে যার ঘরে তার ঘর হবে ভালোবাসায় রঙ্গিন!

তোমার তুলনায় থেকো সদা তুমি অভিষিক্ত-
কাউকে কভুও করোনা কভুও ভালোবাসায় রিক্ত,
তুমি যে শুধুই আমার এ চোখে একমাত্র তুমি-
‘হবে’ ধন্য জীবন-যৌবন তব পরশে হৃদয় বেলাভুমি……

(রচনাকালঃ একুশে এপ্রিল’২০০৭ঈশায়ী,
সকালঃ ০৮:৪৩—০৯:০০=১১:৪৪_(২২-০৩-০৭)_১১:৫৫)

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews