1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

অসহায় শ্রমিকদের পাশে দাঁড়ানো মানবিক ও ইসলামী দায়িত্ব: এস এম লুৎফর রহমান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৩০ বার

মো:আজগর আলী (চট্টগ্রাম): অসহায় ও নিম্নআয়ের শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোকে মানবিক ও ইসলামী দায়িত্ব হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার উদ্যোগে আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১০ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় হাবিব টাওয়ারস্থ থানা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদরঘাট থানা সভাপতি আব্দুল্লাহ মুহাম্মদ বেলাল এবং সঞ্চালনা করেন থানা সাধারণ সম্পাদক আফছার হোসেন ভূইঁয়া। এস এম লুৎফর রহমান বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সব সময় অসহায় ও নিম্নআয়ের শ্রমজীবী মানুষের পাশে থাকার চেষ্টা করে। শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হলেও অনেক সময় তারা নানা সংকট ও বঞ্চনার শিকার হন। তাই তাদের দুঃসময়ে পাশে দাঁড়ানো এবং তাদের সুখ-দুঃখের অংশীদার হওয়া আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি বলেন, শ্রমিকদের প্রতি মালিকদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও মানবিক আচরণ নিশ্চিত করা মালিকদের কর্তব্য। শ্রমিকদের প্রাপ্য অধিকার নিশ্চিত হলে শিল্পখাতে স্থিতিশীলতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। রাষ্ট্রের ভূমিকার প্রসঙ্গ তুলে তিনি বলেন, শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

শ্রমিকবান্ধব নীতি ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার না হলে শ্রমিকদের জীবনমানের উন্নতি সম্ভব নয়। তিনি আরও বলেন, ইসলামে শ্রমিকের অধিকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। ইসলামের শিক্ষা অনুযায়ী শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করতে হবে এবং তার সঙ্গে ন্যায় ও মানবিক আচরণ করতে হবে।

সমাজে বৈষম্য দূরীকরণে যাকাতের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, যাকাত সুষ্ঠুভাবে বণ্টন করা হলে দরিদ্র ও শ্রমজীবী মানুষের কষ্ট অনেকাংশে লাঘব করা সম্ভব। ইসলামের এই অর্থনৈতিক ব্যবস্থাকে যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে সমাজে ন্যায় ও ভারসাম্য প্রতিষ্ঠা সম্ভব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা সহ-সভাপতি খায়রুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক এস এম মোরশেদ আলম, দপ্তর সম্পাদক আমির হোসেন সুমন, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলমসহ শ্রমিক নেতা মোহাম্মদ হোসেন মানিক, মোহাম্মদ জয়নাল আবেদীন ও আবি বক্কর প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews