ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করাই আমার লক্ষ্য…. বলেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন
মীর হোসেন মোল্লা আরমান: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নে বইছে উৎসবমুখর নির্বাচনী হাওয়া। এরই মধ্যে ইউনিয়ন জুড়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা ও জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন। তিনি বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে লড়বেন বলে জানা গেছে।
সূত্র জানায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দীর্ঘ দিন ধরে বৈদ্যের বাজার ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে রয়েছেন। বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের নিরপেক্ষ দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল হয়ে, এলাকার সাধারণ মানুষ এবং বিভিন্ন দলের নেতাকর্মীরা এখন ঐক্যবদ্ধ। সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আসন্ন ইউপি নির্বাচনে বিজয় অর্জন করতে সহজ হবে বলে স্থানীয়রা মন্তব্য করেছেন। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, বৈদ্যের বাজার ইউনিয়নের চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আব্দুল্লাহ আল মামুনের পক্ষে সাধারণ মানুষের সমর্থন ও জোয়ার ততটাই দৃশ্যমান হচ্ছে। ইউনিয়নের প্রতিটি গ্রামে এবং পাড়া মহল্লা সহ বিভিন্ন হাট-বাজারে তার সমর্থন দিন দিন বেড়েই চলেছে। ভোটারদের মতে, যোগ্য ও সাহসী নেতৃত্বের মাধ্যমেই ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব। দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের এই জোয়ার আসন্ন নির্বাচনে এক নতুন রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
জানা গেছে, সোনারগাঁ উপজেলার সবকটি ইউনিয়নের মধ্যে অন্যতম বৈদ্যের ইউনিয়ন। উল্লেখযোগ্য এই ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের মনোভাব প্রকাশ করেছেন হাজী আব্দুল্লাহ আল মামুন। তিনি দীর্ঘদিন থেকে সুনামের সাথে বৈদ্যের ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
সরেজমিনে বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, অল্প সময়ে বৈদ্যের বাজার ইউনিয়নের বিভিন্ন এলাকার ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, তিনি এলাকার রাস্তাঘাট পুল কালভার্ট ড্রেনের সমস্যা সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের দৃষ্টান্ত স্থাপন করেছেন। বৈদ্যের বাজার ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের গরিব দুঃখী মানুষের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করে, একজন সমাজসেবক হিসেবে আব্দুল্লাহ আল মামুন ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন স্বচ্ছ ইমেজের নেতা হওয়ায় এবং জনগণের বিপদে-আপদে তাকে কাছে পাওয়ায়, সাধারণ মানুষের আস্থা এখন তার ওপর বহুগুণ বেড়েছে।
নির্বাচনী ভাবনা ও অঙ্গীকার নিয়ে তিনি আরও বলেন, ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করার লক্ষ্য এবং জনগণের সেবক হয়ে কাজ করার প্রত্যাশায় আমি নির্বাচনে অংশগ্রহণের মনোভাব প্রকাশ করেছি। আমি কোনো শাসক হতে চাই না, বৈদ্যের বাজার ইউনিয়নবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই। জনগন যদি আমাকে তাদের মূল্যবান ভোটে আমি নির্বাচিত করেন, বৈদ্যের বাজার ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়ন এবং একটি বৈষম্যহীন মডেল ইউনিয়ন জনগনকে উপহার দেওয়াই হবে আমার মূল লক্ষ্য। আমি বৈদ্যের বাজার ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন চাই।”
Leave a Reply