1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

খাবার চাই না, শুধু নিরাপদে থাকার মতো একটি ঘর চাই”

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১২ বার

এইচ এম রবিউল, তালতলী প্রতিনিধি : বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছোট আমখোলা গ্রামের সরকারি আবাসন কেন্দ্রটি এখন যেন দুর্ভোগ আর আতঙ্কের প্রতীক। ২০০১ সালে নির্মিত এই আবাসন কেন্দ্রে বর্তমানে প্রায় ৮০টি পরিবারসহ ৩০০ থেকে ৪০০ মানুষ মানবেতর জীবনযাপন করছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০০৯ সালে কিছু টিন পরিবর্তন করা হলেও এরপর আর কোনো সংস্কার কাজ হয়নি। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে ঘরগুলোর টিনে মরিচা পড়ে বড় বড় ছিদ্র সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও টিন সম্পূর্ণ উধাও। অনেক ঘরের খুঁটি দুর্বল হয়ে পড়ায় পুরো আবাসন কেন্দ্র এখন চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

সবচেয়ে বেশি দুর্ভোগে আছেন বৃদ্ধ, শিশু ও গর্ভবতী নারীরা। সামান্য বৃষ্টি শুরু হলেই ঘরের ভেতরে পানি ঢুকে পড়ে। বাধ্য হয়ে অনেক পরিবার পলিথিন টানিয়ে ও বিভিন্ন উপায়ে কোনোমতে বসবাস করছেন।

ভুক্তভোগীরা জানান, তাদের খাবার বা অন্য কোনো সহায়তা প্রয়োজন নেই; তারা শুধু চান মাথা গোঁজার মতো একটি নিরাপদ আশ্রয়। দ্রুত ক্ষতিগ্রস্ত টিন পরিবর্তন ও আবাসন কেন্দ্রটির সংস্কারের জন্য সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন তারা।

এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews