1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু ১০ জুন, ফি ৮০০ টাকা বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযানে ২৬ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নির্মাণকাজে অনিয়ম: ঠিকাদারি প্রতিষ্ঠানকে শোকজ সম্পত্তি নিয়ে বিরোধের জের, চৌদ্দগ্রামে হামলা ও লুটপাট শার্শা থানা পুলিশের অভিযানে ১৮৮ বান্ডিল আমদানি নিষিদ্ধ বিদেশী ফিসিং নেটসহ আটক-১ নরুন উচ্চ বিদ্যালয়ের মাঠে অস্থায়ী পশুর হাট, নীতিমালা লঙ্ঘনের অভিযোগ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বরুড়ায় শিশু শাহেদ হত্যা মামলার বিচারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কুমিল্লা চৌদ্দগ্রামে আধুনিক চিকিৎসাসেবার লক্ষ্যে ফাস্ট এইড হসপিটালের উদ্বোধন কুমিল্লা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন উচ্চমান সহকারী

বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযানে ২৬ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ

  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ০ বার

জাকির হোসেন, বেনাপোল (শার্শা) প্রতিনিধি: যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সদস্যরা।

রোববার ( ২৪ মে ২০২৬) দিনব্যাপী বিজিবি এর ব্যাটালিয়ন সদর, হিজলী, বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজা, ৭৪ বোতল ESCUF SYRUP(নেশা জাতীয়) ১টি মোটর সাইকেল, ১১২টি কোটের টাই, ৪০ প্যাকেট ফুসকা, ১৮২৩টি ভারতীয় কসমেটিক্স সামগ্রী, ১৩টি শাল চাদর, ১৪৫টি শাড়ী, ২১৬টি খাদ্য সামগ্রী ৩৪৩৬টি বিভিন্ন প্রকার চকলেট, ১৭.৫ কেজি কিসমিস ৬কেজি জিরা আটক করে। আটককৃত মালামালের মূল্য ২৬,১৫,৮৮০/- (ছাব্বিশ লক্ষ পনের হাজার আটশত আশি) টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।

সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews