1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

রোমাঞ্চকর জয়ে বার্সার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল

  • আপডেট টাইম : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৬৬ বার

লা লিগায় শেষ মুহূর্তের গোলে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। সেলটা ভিগোর মাঠে যোগ করা সময়ে গোল করে দলকে ২-১ গোলের জয় এনে দেন ফেদেরিকো ভালভার্দে। এই জয়ের ফলে শিরোপা দৌড়ে শীর্ষে থাকা বার্সেলোনার ওপর চাপ বাড়িয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের শেষ দিকে ভালভার্দের শট প্রতিপক্ষের ডিফেন্ডার মার্কোস আলনসোর গায়ে লেগে দিক বদলে জালে ঢুকে যায়। সেই গোলেই জয় নিশ্চিত হয় রিয়ালের। লিগে টানা দুই ম্যাচ জয়ের বাইরে থাকার পর এটি তাদের প্রথম জয়।

এর আগে শুরুতে রিয়াল এগিয়ে যায়। ফরাসি তারকা চুয়ামেনির একটি শট গোলপোস্টে লেগে জালে ঢুকলে লিড পায় মাদ্রিদ। তবে দ্রুতই ম্যাচে ফিরে আসে স্বাগতিকরা। ইংল্যান্ডের ডিফেন্ডার ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড উইং দিয়ে প্রতিপক্ষকে থামাতে পারেননি। উইলিয়ট সোয়েডবার্গ সহজে তাকে টপকে যান। এরপর তিনি বল বাড়ান বোরহা ইগলেসিয়াসকে।সেখান থেকেই সমতা ফেরায় সেলটা।

এই ম্যাচে রিয়ালের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন না। ইনজুরির কারণে দলে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহামসহ অন্তত ৬ জন শীর্ষ তারকা। দলটির কোচ আলভারো আরবেলোয়াকেও তাই ভিন্ন পরিকল্পনায় খেলতে হয়েছে। এই জয়ে পয়েন্ট তালিকায় বার্সেলোনার ঠিক এক পয়েন্ট পেছনে উঠেছে রিয়াল, যদিও এক ম্যাচ বেশি খেলেছে তারা।অন্যদিকে আজ শনিবার অ্যাথলেটিক ক্লাবের মাঠে খেলতে নামবে বার্সেলোনা। সেই ম্যাচে জিতলে আবার চার পয়েন্টের ব্যবধান তৈরি করতে পারবে তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews