1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

গোয়াইনঘাটে ট্রাকভর্তি অবৈধ কসমেটিকস ও ব্যাটারী জব্দ, গ্রেফতার-২

  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৫৫ বার

এম আল আমিন প্রতিনিধি গোয়াইনঘাট (সিলেট): সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পুলিশের অভিযানে একটি ট্রাকভর্তি বিপুল পরিমাণ অবৈধ বিদেশি প্রসাধনী ও ব্যাটারি জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, সোমবার (০৪ মার্চ ২০২৬) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার একদল পুলিশ অভিযান পরিচালনা করে উপজেলার একটি সড়কে অবস্থানরত একটি ডিআইজি পিকআপ গাড়ি তল্লাশি করে। এ সময় গাড়িটি থেকে বিপুল পরিমাণ অবৈধ পণ্য উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে— Ponds Bright Beauty Face Wash (100mg)-এর ৯৬ কার্টুন (প্রতি কার্টুনে ২৪ পিস), যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ১৬ হাজার টাকা।
SH Power Battery-এর ২৫ কার্টুন (প্রতি কার্টুনে ৫ পিস), আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। জব্দকৃত পণ্যের মোট আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকার বেশি বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— (১) মো. ফয়েজ আহমদ (২২), (২) মো. তাজুল ইসলাম (২১)। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, জব্দকৃত পণ্যসমূহের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় সেগুলো জব্দ করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর নজরদারি কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews