1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

শাহপরাণ (রহ.) থানায় চেকপোস্টে অভিযান অবৈধ ভারতীয় পণ্যসহ ২ নারী গ্রেফতার, মালামাল জব্দ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৬ বার

বিলাল উদ্দিন, স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেট মহানগরীর শাহপরাণ থানা পুলিশের নিয়মিত চেকপোস্ট অভিযানে অবৈধ ভারতীয় পণ্যসহ দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪২ হাজার ৬০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ চকলেট ও মেহেদি জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) বিকাল আনুমানিক ৪টা দিকে এসআই প্রণজিৎ মন্ডল সঙ্গীয় ফোর্সসহ থানাধীন দাসপাড়া এলাকায় মুসলিম হ্যান্ডস স্কুল অ্যান্ড এক্সিলেন্স-এর সামনে চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় ‘তানভীর এন্টারপ্রাইজ’ নামক একটি মিনিবাসে তল্লাশি চালিয়ে অবৈধভাবে আনা ৭১০ পিস Nestlé-এর KitKat চকলেট এবং ৫১৮ পিস KAVERI MEHENDI জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪২,৬০০ (বিয়াল্লিশ হাজার ছয়শত) টাকা।

এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন, ১. আখি বেগম (৩০), স্বামী: শওকত, সাং-কাকমারি, থানা-বেনাপোল, জেলা-যশোর। ২. নাসিমা বেগম (৪৫), স্বামী: মৃত দুলাল ফারাজী, সাং-বুইকারা, থানা-অভয়নগর, জেলা-যশোর।

এ ব্যাপারে শাহপরাণ (রহ.) থানায় মামলা নং-১৪, তারিখ: ২৩/০২/২০২৬ খ্রি., ধারা ২৫বি(১)(বি)/২৫ডি, দ্য স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, ১৯৭৪ মোতাবেক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews