1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

ডিবি’র অভিযানে ৭.৫৪ লাখ টাকার ভারতীয় বিড়িসহ গ্রেফতার ১

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১১০ বার

বিলাল উদ্দিন: সিলেট জেলা ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭,৫৪,০০০ (সাত লক্ষ চুয়ান্ন হাজার) শলাকা ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়িসহ একজন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।

জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ জুন ২০২৫ খ্রিঃ তারিখ ভোর ৫টা ১০ মিনিটের সময় সিলেট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি আভিযানিক দল গোয়াইনঘাট থানাধীন ১২নং সদর ইউনিয়নের উত্তর লাবু সাকিনস্থ গোয়াইনঘাট-মাতুরতল বাজারগামী পাকা সড়কে অভিযান চালায়। এ সময় ৫টি সিএনজি অটোরিকশায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি উদ্ধার করা হয়।

অভিযানে আটক হন ২৩ বছর বয়সী রাসেল আহমদ, পিতা মোহাম্মদ আলী, সাং চাইরগ্রাম (হাকুরবাজার), থানা গোয়াইনঘাট, জেলা সিলেট। তার বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলা (নং-১৬, তারিখ-১৮/০৬/২০২৫) দায়ের করা হয়েছে।

সিলেট জেলা পুলিশ জানিয়েছে, মাদক ও চোরাচালানবিরোধী কার্যক্রমে তারা কঠোর অবস্থানে রয়েছে এবং এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews