1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

গোলাপগঞ্জে গৃহবধুর মরদেহ পুকুর থেকে উদ্ধার , স্বামী আটক:

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৭৭ বার

বিলাল উদ্দিন: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা মাইজপাড়া গ্রামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু ও তার মরদেহ উদ্ধারকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় একটি পরিত্যক্ত পুকুর থেকে গৃহবধু মরিয়ম বেগমের (২৫) মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় গ্রামের শওকত আলীর পরিত্যক্ত পুকুরে ভাসমান অবস্থায় মরিয়মের লা/শ দেখতে পান এলাকাবাসী। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা পুলিশে খবর দিলে গোলাপগঞ্জ মডেল থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এদিকে এ ঘটনার পরপরই সন্দেহভাজন হিসেবে মরিয়মের স্বামী আনার মিয়াকে আটক করে উত্তেজিত জনতা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দাম্পত্য কলহ এবং পারিবারিক অশান্তি দীর্ঘদিন ধরেই চলছিল। এ ঘটনায় অনেকেই গৃহবধুর স্বামীকে দায়ী করছেন। পুলিশ প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। নিহতের স্বামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।”

ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews