1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

নীলফামারীতে র‌্যাবের হাতে ১৭৫ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক

  • আপডেট টাইম : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৮৫ বার

শাহজাহান আলী মনন/ নীলফামারী প্রতিনিধি:
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) এর অভিযানে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা থেকে ১৭৫ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে আটক করা হয়েছে। র‌্যাবের পক্ষ থেকে বুধবার (১৮ জুন) প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়েছে।

গত ১৬ জুন দিবাগত রাতে র‌্যাব-১৩ এর রংপুর সিপিএসসির একটি টিম এই অভিযান চালায়। আটক যুবকের নাম মো. আলমগীর ইসলাম (২৯)। সে একই জেলার ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই এলাকার মো. আয়নাল হকের ছেলে এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী।

প্রেস রিলিজে জানানো হয়, সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান চালিয়ে আসছে র‌্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জের রনচন্ডি এলাকায় গত ১৬ জুন দিবাগত রাতে অভিযান চালায়।

এতে ধৃত আসামীর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশী করে ১৭৫ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। একারণে মাদক বিক্রেতা আলমগীর ইসলামকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews