1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

ডোমারে নববধুর লাশ উদ্ধার, স্বামী আটক

  • আপডেট টাইম : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৯৬ বার

 

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
বিয়ের মাত্র ৩৩ দিন পার না হতেই লাশ হতে হয়েছে নববধু বৃষ্টিকে। স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগে স্বামী নুর নবী ইসলাম (২৫) কে আটক করেছে পুলিশ। সোমবার (৯ জুন) তাকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

রবিবার (০৮ জুন) সকাল সাড়ে ১১টায় মর্মান্তিক এ ঘটনা ঘটেছে নীলফামারীর ডোমার উপজেলার খাটুরিয়া ডাঙ্গাপাড়া এলাকায়। এ ঘটনায় রবিবার বিকেলে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয় এবং সোমবার মর্গে পাঠানো হয়। আর গতরাত ৮টার দিকেই নিহতের স্বামীকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত গৃহবধূ বৃষ্টি (২১) নীলফামারী সদর উপজেলার চওড়া আঞ্জুমান পাড়া এলাকার আলাউদ্দীনের মেয়ে। গত ৬ মে পারিবারিকভাবে তার বিয়ে হয় ডোমার উপজেলার খাটুরিয়া ডাঙ্গাপাড়ার ইউসুফ আলীর ছেলে নুর নবী ইসলামের সঙ্গে।

বিয়ের পর থেকেই স্বামী ও তার পরিবারের সদস্যরা বৃষ্টিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল বলে অভিযোগ করেছেন নিহতের পরিবারের সদস্যরা। তাদের ভাষ্য, বৃষ্টি উচ্চতায় কিছুটা খাটো হওয়ায় এ নিয়ে প্রায়ই তাকে অপমান করা হতো। তবে, আটক নুর নবী ইসলাম এর স্বজনদের দাবী আত্মহত্যা করেছে ওই গৃহবধূ।

নিহত বৃষ্টির বড় ভাই মাজিদুল ইসলাম জানান, কয়েকদিন ধরেই আমার বোনের সঙ্গে তার স্বামীর ঝগড়া চলছিল। এসব ঘটনা সে আমাদের জানিয়েছিল। গতকাল আমাদের বাড়িতে আসার কথা ছিল তাদের। কিন্তু হঠাৎ বোনের মৃত্যুর সংবাদ পেয়ে আমরা ছুটে যাই। গিয়ে দেখি, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ডোমার থানার উপ-পরিদর্শক (এসআই) আঙ্গুর মিয়া বলেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে এবং অভিযুক্ত স্বামীকে আটক করে হাজতে পাঠানো হয়েছে। ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ছবি আছে)

শাহজাহান আলী মনন
নীলফামারী জেলা প্রতিনিধি
মোবাইল -০১৩০৩৬৯২২২৭
তারিখ -০৯/০৬/২০২৫ ইং

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews