1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

হাকিমপুরে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

  • আপডেট টাইম : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৫ বার

তৌহিদুল ইসলাম শামিম/স্টাফ রিপোর্টার, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরের হাকিমপুরে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ১২টা ০১ মিনিটে ঘড়ির কাঁটা একুশে ফেব্রুয়ারিতে পা রাখতেই হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, পৌর প্রশাসন, ফায়ার সার্ভিস, হিলি কাস্টমস, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন, হিলি প্রেসক্লাব এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদের পেশ ইমাম মীর শহীদ। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি উপজেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews