1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

মৌলভীবাজারে বিএনপি নেতা মুহিতুর রহমান হেলালের উপর হামলা

  • আপডেট টাইম : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৮২ বার

সংবাদদাতা: মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সিনিয়র- যুগ্ম- আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুহিতুর রহমান হেলালের উপর হামলার অভিযোগ উঠেছে। জানা যায়, শনিবার (১০মে) রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে শহরের প্রেসক্লাব মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি কাশীনাথ রোড থেকে ফিরছিলেন প্রেসক্লাব মোড় এলাকার রসমেলার সামনে ২০/২৫ জন লাঠিসোঁটা নিয়ে সন্ত্রাসী কায়দায় হেলালকে মারধর করেন। পরে ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায় হামলাকারীরা। আহতাবস্থায় মুহিতুর রহমান হেলালকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে শহরের এম সাইফুর রহমান সড়কে মৌলভীবাজার জেলা ছাত্রদলের যুগ্ম- সাধারণ সম্পাদক তাজুদ চৌধুরীর উপর হামলা চালিয়ে তার মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

আহত মুহিতুর রহমান হেলাল জানান, রাতে তিনি কাশীনাথ রোড থেকে মোটরসাইকেল যোগে ফিরছিলেন এ সময় রসমেলার সামনে ২০/২৫ জন গতিরোধ করে তার উপর হামলা চালায়।

খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন, সাবেক সাধারণ – সম্পাদক মিজানুর রহমান মিজানসহ দলের নেতাকর্মীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি হাসপাতালে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews