1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবীতে গোয়াইনঘাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২৯৯ বার

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নদীসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও মজুদকৃত বালু জব্দ করার দাবীতে গোয়াইনঘাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন গোয়াইনঘাট শাখার উদ্যোগে শহীদ মিনার সংলগ্ন মাঠে সোমবার (০৫-০৫-২০২৫ ইং) বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন গোয়াইনঘাট শাখার আহ্বায়ক আজমল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব ইকবাল হোসেন ইমনের পরিচালনায় বক্তারা বলেন, আওয়ামী সরকার পতনের পর থেকে বিভিন্ন এলাকায় সিন্ডিকেট তৈরি করে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করার পাশাপাশি একটি চক্র এর ফায়দা হাসিল করে চাঁদাবাজি করছেন। অপরদিকে একটি চক্র অবৈধ পন্থায় বালু উত্তোলন করে মজুদ করে রেখেছে। প্রশাসনের সহযোগিতা ছাড়া কখনো এসব সম্ভব নয়। তাই এর ব্যর্থতার দায় অবশ্যই প্রশাসনকে নিতে হবে।
আগামী ২৪ ঘন্টার মধ্যে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে মজুদকৃত বালু জব্দ করার দাবী জানিয়ে বক্তারা আরও বলেন, রাজনৈতিক অনেক নেতা গোয়াইনঘাটকে এখন লুটপাটের স্বর্গরাজ্য বানিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও মজুদকৃত বালু জব্দ করা না হলে সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন গোয়াইনঘাট শাখার যুগ্ম আহ্বায়ক মামুনূর রশিদ, যুগ্ম সদস্য সচিব ইকবাল হোসেন ইমন, সংগঠক সুবান প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews