1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

মৌলভীবাজারের স্পোর্টস সোশ্যাল এন্ড কালচারাল ক্লাবের মেঘা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

  • আপডেট টাইম : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৯৩ বার

মাশফিকুর রহমানঃ শনিবার(৩ মে)বিকাল ৩ ঘটিকায় শ্রীমঙ্গল উপজেলাধীন ৬নং আশিদ্রোন ইউনিয়নে হোসেনাবাদ পুঞ্জি মাঠে এ খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুঞ্জি এলাকার হেড ম্যান ওয়েল সুরং এর সভাপতিত্বে ও যুবদল নেতা আজির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী(হাজী মুজিব)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য দুরুদ আহমেদ,শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকি,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দীন তাজু,উপজেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক হাফিজুর রহমান তুহিন,পৌর বিএনপির আহ্বায়ক মোঃশামীম আহমেদ,পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোছাব্বির আলী মুন্না,উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দীন আহমদ,উপজেলা যুবদলের আহ্বায়ক মহি উদ্দীন ঝাড়ু,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম- আহ্বায়ক আব্দুল মুহিত কদর,পৌর যু্বদলের সদস্য সচিব প্রণব বৈদ্য,পৌর যুবদলের সাবেক যুগ্ম- আহ্বায়ক আব্দুল কাদির,জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোবারক হোসেন লুপ্পা,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দীন,পৌর ছাত্রদলের সদস্য সচিব রিমন আহমেদ,যুবদল নেতা এম এ রহিম,জনি আহমেদ,হাফিজ,জমসেদ,
ছাত্রদল নেতা হেলাল উদ্দিন কালা,শ্রমিকদল নেতা সুহেল প্রমুখ।এই ফাইনাল খেলায় ৬ নং পুঞ্জি ও হোসেনাবাদ ও ১২নং পুঞ্জি হোসেনাবাদ অংশগ্রহন করে। নির্দিষ্ট টাইমে খেলা শেষ না হওয়ায় টাইব্রেকারে ১২ নং পুঞ্জি হোসেনাবাদ বিজয়ী হয়।পরে প্রধান অতিথি বিজয়ীদের কাছে ২০০০০ হাজার টাকার প্রাইজ মানি তুলে দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews